Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ব্যালন ডি’অর অনুষ্ঠান সরাসরি দেখবেন যেভাবে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৭ পিএম

ব্যালন ডি’অর অনুষ্ঠান সরাসরি দেখবেন যেভাবে

বিজ্ঞাপন

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের জমকালো আসর বসছে আজ রাতে। লন্ডনে অনুষ্ঠিতব্য এই আয়োজনে পুরুষ ও নারী বিভাগের বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি সেরা কোচ, ক্লাব ও অন্যান্য বিভাগে পুরস্কার দেওয়া হবে। ফুটবল বিশ্বের তারকাদের উপস্থিতিতে বর্ণাঢ্য এই অনুষ্ঠান ঘিরে সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে।

ব্যালন ডি’অরের ৭০তম আয়োজন হওয়ায় এবারের অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য বহন করছে। ১৯৫৬ সালে যাত্রা শুরু করা এই পুরস্কারের মূল অনুষ্ঠান এবারই প্রথম প্যারিসের বাইরে অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজনে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ডের লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটার।

বাংলাদেশি দর্শকরা ডিএজেডএন (DAZN) অ্যাপ ও ওয়েবসাইট এবং ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটের মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে পারবেন।

মূল অনুষ্ঠান শুরুর আগেই রেড কার্পেট ঘিরে থাকবে বাড়তি আকর্ষণ। বিশ্ব ফুটবলের পরিচিত মুখ, তারকা খেলোয়াড়, কোচ ও আমন্ত্রিত অতিথিরা লন্ডন প্যালাডিয়াম থিয়েটারে উপস্থিত হবেন। তাদের উপস্থিতি, পোশাক ও অনুষ্ঠান ঘিরে নানা মুহূর্তও দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকবে।

এরপর শুরু হবে মূল পুরস্কার বিতরণী পর্ব। সেখানে ঘোষণা করা হবে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম। বিশেষ করে পুরুষ ও নারী বিভাগের সেরা ফুটবলারের পুরস্কার ঘিরে থাকবে সবচেয়ে বেশি আগ্রহ।

বাংলাদেশ সময় রাত ১২টা থেকে শুরু হওয়ার কথা রেড কার্পেটের সম্প্রচার। এ সময় অনুষ্ঠানে যোগ দিতে আসা তারকা ফুটবলার, কোচ ও অতিথিদের দেখা যাবে। মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার কথা রাত ২টায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার