Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

রাইজিং স্টার্স এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম

রাইজিং স্টার্স এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

বিজ্ঞাপন

রাইজিং স্টার্স এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কাতারে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

টুর্নামেন্টে বাংলাদেশের ‘এ’ দলের অভিযান শুরু হবে ১৯ নভেম্বর, প্রতিপক্ষ হংকং। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলবে তারা।

প্রকাশিত সূচি অনুযায়ী, ২০ নভেম্বর পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। একই দিনে ভারত ‘এ’ দলের প্রতিপক্ষ নেপাল। ২২ নভেম্বর মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। একই দিনে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

এ ছাড়া ১৯ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দল খেলবে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে। ২১ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দল মুখোমুখি হবে হংকংয়ের। ২২ নভেম্বরের পর ২৩ নভেম্বর আফগানিস্তান-হংকং ম্যাচও অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্বের শেষ দিনে ২৪ নভেম্বর ভারত ‘এ’ দল খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। একই দিনে পাকিস্তান ‘এ’ দলের প্রতিপক্ষ নেপাল।

গ্রুপ পর্বের খেলা শেষে ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৯ নভেম্বর।

বাংলাদেশের ম্যাচগুলোর সূচি:

১৯ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম হংকং ২১ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম আফগানিস্তান ‘এ’ ২৩ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার