Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

যে সমীকরণ মিলিয়ে ফাইনালে উঠতে পারে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৬ এএম

যে সমীকরণ মিলিয়ে ফাইনালে উঠতে পারে বাংলাদেশ

বিজ্ঞাপন

আবুধাবিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে গতকাল (১৯ অক্টোবর) রাতে আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের ১৫৮ রানের বিশাল ব্যবধানের পরাজয় ফাইনালে ওঠার লড়াইয়ে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

আগামীকাল (২১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জিতলে ফাইনালে উঠতে পারে বাংলাদেশ দল। তবে শুধু জয় নয়, জয়ের ব্যবধানও নির্ধারণ করবে হৃদয়-শান্ত-তাসকিনদের ভাগ্য।

সিরিজে এখন পর্যন্ত ২ পয়েন্ট করে পেয়েছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। বাংলাদেশের পয়েন্ট ০।

ফলে ফাইনালে যেতে হলে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি রান রেটের হিসাবেও এগিয়ে থাকতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

৪১ রানে জিতলেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত

বাংলাদেশ আগে ব্যাটিং করলে আফগানিস্তানের বিপক্ষে অন্তত ৪১ রানের ব্যবধানে জয় ফাইনালে ওঠার পথ খুলে দিতে পারে। তবে জয়ের ব্যবধান ২১৬ রানের বেশি হলে সমীকরণ আবার বদলে যাবে।

প্রাপ্ত হিসাব অনুযায়ী, বাংলাদেশ ৪১ থেকে ২১৬ রানের ব্যবধানে আফগানিস্তানকে হারালে ফাইনালে উঠবে এবং জিম্বাবুয়ে বাদ পড়বে।

তবে ৪০ বা এর কম রানে জিতলে বাংলাদেশ বাদ পড়বে। আফগানিস্তান ও জিম্বাবুয়ে ফাইনালে খেলবে। 

বাংলাদেশ যদি আফগানিস্তানকে ২১৭ বা তার বেশি রানে হারায়, তাহলে বাংলাদেশ-জিম্বাবুয়ে ফাইনালে খেলবে। সে ক্ষেত্রে আফগানিস্তান বাদ পড়বে। 

জিম্বাবুয়ের সামনে দুই রকম সমীকরণ

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়েকে।

বাংলাদেশ যদি আফগানিস্তানকে ৪০ বা তার কম রানে হারায়, তাহলে ফাইনালে উঠবে জিম্বাবুয়ে।

এ ছাড়া বাংলাদেশ ২১৭ বা তার বেশি রানের ব্যবধানে জিতলেও জিম্বাবুয়ের ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশ ৪১ থেকে ২১৬ রানের ব্যবধানে জিতলে জিম্বাবুয়ের বিদায় নিশ্চিত হবে।

বাংলাদেশ পরে ব্যাট করলে কী হবে

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করলে রান তাড়া করার সময়ই হয়ে উঠবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সে ক্ষেত্রে কত ওভারের মধ্যে লক্ষ্য অর্জন করতে পারছে, তার ওপর নির্ভর করবে ফাইনালে ওঠার সমীকরণ।

ধরা যাক, আফগানিস্তান প্রথম ইনিংসে ২৫০ রান করল। সে ক্ষেত্রে বাংলাদেশকে ৪১.৩ ওভারের মধ্যে বা ৫১ বল বাকি রেখে এই লক্ষ্য তাড়া করে জিততে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার