বিজ্ঞাপন
তীরে গিয়ে তরী ডুবল শ্রীলংকার, পাকিস্তানের দাপুটে জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পিএম
বিজ্ঞাপন
তীরে গিয়ে তরী ডুবল শ্রীলংকার। বুদ্ধির খেলায় হেরে গেল লংকানরা। প্রভিন রত্নায়েকে এবং জেনিক লিয়ানাগের দায়িত্বশীল ইনিংসে জয়ের দুয়ারে চলে যাওয়া শ্রীলংকা; হেরে যায় হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদির কৌশলের কাছে।
একটা পর্যায়ে ৫ উইকেটে শ্রীলংকার সংগ্রহ ছিল ৪৩.৩ ওভারে ২৫৩ রান। জয়ের জন্য ৩৮ বলে প্রয়োজন ছিল মাত্র ৫৩ রান। উইকেটে ছিলেন দুই সেট ব্যাটসম্যান জানিথ লিয়ানাগে ও সাবেক অধিনায়ক দাসুন শানাকা।
স্বীকৃত এই দুই ব্যাটসম্যান উইকেটে থাকায় জয়ের স্বপেন বিভোর ছিল শ্রীলংকা। কিন্তু হারিস রউফের করা ৪৪তম ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লিয়ানাগে। তিনি ৭৪ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬০ রান করে আউট হন।
জানিথ লিয়ানাগে আউট হওয়ার পর চাপে পড়ে যায় শ্রীলংকা। ঠিক পরের ওভারে বল করতে এসে দ্বিতীয় ডেলিভারিতে দাসুন শানাকাকে ক্যাচ তুলতে বাধ্য করেন শাহিন শাহ আফ্রিদি। শানাকা ফেরেন ১৮ বলে ২৮ রান করে।
শানাকা আউট হওয়ার পর ম্যাচ থেকো কার্যত ছিটকে যায় শ্রীলংকা। পরপর দুই ওভারে দুই সেট ব্যাটসম্যান আউট হওয়ায় রীতিমতো হতাশা প্রকাশ করেন দলটির কোচ গ্যারি কার্স্টেন।
২০১১ সালে ভারতকে বিশ্বকাপ ট্রফি এনে দেওয়া গ্যারি কার্স্টেনকে সম্প্রতি নিয়োগ দেয় শ্রীলংকা। উদ্দেশ্যে আগামী বছর বিশ্বকাকে কাঙ্খিত ট্রফি জয়। কিন্তু আজ লংকান তারকাদের পারফরম্যান্সে হতাশ কোচ কার্স্টেন।
শানাকা আউট হওয়ার পর লেজের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় ৪৮.১ ওভারে ২৬৮ রানে অলআউট হয় শ্রীলংকা।
রোববার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস জিতে স্বাগতিক পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা।
আগে ব্যাট করতে নেমে সালমান আলি আগার সেঞ্চুরিতে ভর করে ৩০৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান।