Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

আল-নাসরকে জেতানোর পর রোনালদোকে নিয়ে পর্তুগালের বার্তা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ এএম

আল-নাসরকে জেতানোর পর রোনালদোকে নিয়ে পর্তুগালের বার্তা

বিজ্ঞাপন

সৌদি প্রো লিগে আল-দিরিয়াহর বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে আল-নাসর। দলের জয়ে গোল করে আবারও আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের আরও কাছে পৌঁছে গেছেন পর্তুগিজ মহাতারকা। রোনালদোর এই অর্জনকে স্বীকৃতি দিয়ে বার্তা দিয়েছে পর্তুগাল জাতীয় দলের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টও।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রোনালদো। সংক্ষিপ্ত বার্তায় তিনি লিখেছেন, ‘মিশন সম্পন্ন… এবার পরের ম্যাচের পালা।’ অর্থাৎ, আল-দিরিয়াহর বিপক্ষে জয় নিশ্চিত করেই পরবর্তী ম্যাচের দিকে মনোযোগ দিয়েছেন আল-নাসরের অধিনায়ক।

এই গোলের মাধ্যমে ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮০-এ। ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন তার প্রয়োজন আর মাত্র ২০টি গোল। পেশাদার ক্যারিয়ার শেষ হওয়ার আগেই এই বিরল কীর্তি গড়তে চান ৪১ বছর বয়সী এই তারকা।

চলতি সৌদি লিগে এটি রোনালদোর চতুর্থ গোল। এর আগে আল-রিয়াদ, আল-তাওয়াউন ও আভার বিপক্ষেও গোল করেছিলেন তিনি। শিরোপার লড়াইয়ে আল-নাসরের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন পর্তুগিজ অধিনায়ক।

এদিকে রোনালদোর গোলের পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছে পর্তুগাল জাতীয় দলের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট। সেখানে আল-নাসরের জয়ে রোনালদোর গোলের বিষয়টি তুলে ধরা হয়। পোস্টে বলা হয়, ‘আল-নাসরের জয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল।’

সাধারণ একটি পোস্ট হলেও সময়ের বাস্তবতায় এটি বেশ ইঙ্গিতবাহী।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার