Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

শেষ ম্যাচে জোড়া অ্যাসিস্টের পর মেসির গোল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ এএম

শেষ ম্যাচে জোড়া অ্যাসিস্টের পর মেসির গোল

বিজ্ঞাপন

বিদায়ী মঞ্চটাকে এর চেয়ে সুন্দরভাবে সাজানো বোধহয় সম্ভব ছিল না! সতীর্থদের দিয়ে দুটি গোল করানোর পর এবার নিজেই জালের দেখা পেলেন লিওনেল মেসি। জোড়া অ্যাসিস্টের পর পেনালতি থেকে মহাতারকার গোলে বেনিনের বিপক্ষে ব্যবধান ৩-০ করল আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজকে দিয়ে দুটি চমৎকার গোল করিয়েছিলেন অধিনায়ক। তবে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে উপস্থিত হাজার হাজার ভক্তের অপেক্ষা ছিল কেবল একটি মুহূর্তের জন্য—মেসির নিজের গোল!

অবশেষে ম্যাচের শেষভাগে এসে পূরণ হলো সেই স্বপ্ন। পেনাল্টি থেকে বল জালে জড়ান এই ফুটবল জাদুকর। গোলটি হওয়ার পরপরই বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে পুরো স্টেডিয়াম।

দেশের হয়ে নিজের বিদায়ী ম্যাচটিকে অ্যাসিস্ট ও গোলের সমন্বয়ে এক অবিস্মরণীয় কাব্যে পরিণত করলেন লিওনেল মেসি। আর এ নিয়ে মেসির গোল দাঁড়াল রেকর্ড ১২৬টি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার