Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২০ পিএম

মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে

বিজ্ঞাপন

আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ২১ বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে আর্জেন্টিনায় যেমন ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও সমর্থকরা ছুটে যাচ্ছেন বুয়েনস এইরেসে। তবে সরাসরি স্টেডিয়ামে উপস্থিত হওয়ার সুযোগ সবার নেই। বাংলাদেশেও মেসি ও আর্জেন্টিনার অসংখ্য ভক্তের মধ্যে ম্যাচটি দেখার উপায় নিয়ে আগ্রহ রয়েছে।

বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারের জন্য আর্জেন্টিনা-বেনিন ম্যাচের কোনো টেলিভিশন সম্প্রচার স্বত্ব নেই। তবে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি৫-এর অ্যাপ ও ওয়েবসাইটে ম্যাচ পাস অথবা ট্যুর পাসের মাধ্যমে সরাসরি ম্যাচটি দেখার সুযোগ রয়েছে।

এ ছাড়া বিভিন্ন অনানুষ্ঠানিক ‘থার্ড পার্টি’ প্ল্যাটফর্মে ম্যাচটি দেখানোর দাবি পাওয়া যেতে পারে। তবে এসব উৎসের সম্প্রচার নির্ভরযোগ্যভাবে নিশ্চিত নয়। একই সঙ্গে এসব অননুমোদিত স্ট্রিমিংয়ের ক্ষেত্রে নিরাপত্তাজনিত ঝুঁকিও থাকতে পারে।

বুধবার (০৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস এইরেসের রিভার প্লেটের মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বেনিন।

আর্জেন্টিনায় ম্যাচটির সরাসরি সম্প্রচার করবে টিওয়াইসি স্পোর্টস। টেলিভিশনের পাশাপাশি টিওয়াইসি স্পোর্টস প্লে প্ল্যাটফর্মেও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার