Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

মেসির শেষ ম্যাচ কবে-কখন-কোথায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম

মেসির শেষ ম্যাচ কবে-কখন-কোথায়

বিজ্ঞাপন

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের মঞ্চ প্রস্তুত। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা। বাংলাদেশ সময় ৭ অক্টোবর ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি।

আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মেসি। এরপর বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে আলবিসেলেস্তেদের হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

মেসির বিদায়ী ম্যাচকে সামনে রেখে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামই বেছে নেওয়া হয়েছে। স্থানীয় সময় ৬ অক্টোবর রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠে সমর্থকদের সামনে জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার তিনটি প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে এএফএ। এর মধ্যেই বেনিনের বিপক্ষে ম্যাচটি বিশেষ গুরুত্ব পেয়েছে মেসির বিদায়ী ম্যাচ হিসেবে।

জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে মেসির অর্জনের তালিকাও বেশ সমৃদ্ধ। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতানোর পর এবার বিদায়ের সময়ও ঘনিয়ে এসেছে তার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার