Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে তিন ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে তিন ক্রিকেটার

বিজ্ঞাপন

এশিয়ান গেমসে প্রত্যাশার ছিটেফোটাও পূরণ করতে পারেনি বাংলাদেশ ক্রিকটে দল। স্বর্ণপদকের লক্ষ্য নিয়ে জাপানে যাওয়া পুরুষ দল শেষ পর্যন্ত সেই অর্জন করতে পারেনি। এর মধ্যেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে তিন ক্রিকেটারের বিরুদ্ধে।

টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে জাপানের এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করায় সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনের বিরুদ্ধে আর্থিক শাস্তির সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। বিষয়টি ক্রিকেট বোর্ডের নজরে আসার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এশিয়ান গেমস চলাকালে দলের অনুমতি ছাড়া ভ্রমণ করাকে নিয়মের ব্যত্যয় হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এই ঘটনায় তিন ক্রিকেটারের প্রত্যেককে ১ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

তবে জরিমানার বিষয়ে এখনো বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের প্রধান লক্ষ্য ছিল স্বর্ণপদক। নারী দলকেও ভালো ফলের প্রত্যাশা নিয়ে পাঠানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পুরুষ দল প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। নারী দলও কোনো পদক জিততে পারেনি।

ফলে মাঠের পারফরম্যান্স নিয়ে হতাশার মধ্যেই তিন ক্রিকেটারের অনুমতি ছাড়া ভ্রমণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এখন দেখার বিষয়, বিসিবি আনুষ্ঠানিকভাবে তাঁদের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার