বিজ্ঞাপন
একটু পরই খেলা শুরু
ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম
বিজ্ঞাপন
কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আজ শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে খেলতে পারে ব্রাজিল।
আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলোয়াড়দের পরখ করে দেখার পর ভারতের বিপক্ষে ম্যাচে স্কোয়াডের অন্য সদস্যদের সুযোগ দিতে পারেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
২০১৬ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে ব্রাজিলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভিনিসিয়ুস। সেই আসরে সর্বোচ্চ চারটি গোল করেছিলেন ভিনি। আজ শুরুর একাদশে ভিনিসিয়ুসের থাকার সম্ভাবনা আছে।
ভারতের ফুটবলপ্রেমীদের কাছে ভিনিসিয়ুস খুবই জনপ্রিয়। অতীতে ভারত সফরের স্মৃতি স্মরণ করে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) মিডিয়া সিবিএফ টিভিকে ভিনি বলেন, ‘ভারতের মাঠে খেলা দারুণ ব্যাপার। এখানে আমার অতীত স্মৃতি রয়েছে।’
চোটের কারণে রাফিনিয়া ছিটকে পড়ায় ব্রাজিলের আক্রমণভাগে বাড়তি দায়িত্ব সামলাতে হবে ভিনিসিয়ুসকে। রাফিনিয়ার পরিবর্তে ফ্ল্যামেঙ্গোর স্ট্রাইকার পেদ্রোকে খেলানোর পরিকল্পনা আনচেলত্তির। বাঁ প্রান্তে ভিনির চিরচেনা ভূমিকায় থাকার সম্ভাবনা বেশি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। পরের ম্যাচে একাদশে সাতটি পরিবর্তন এনে ৪-২ গোলের জয় তুলে নেয় দলটি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে ভারতের বিপক্ষেও একাদশে সাতটি পরিবর্তন আসতে পারে বলে ধারণা ব্রাজিলের সংবাদমাধ্যমের।
ভারতের সম্ভাব্য একাদশ: গুরপ্রীত সিং সান্ধু; অভিষেক সিং, বিজয় ভার্গিস, আনোয়ার আলি, আকাশ মিশ্র, আপুইয়া, অনিরুদ্ধ থাপা. বিক্রম প্রতাপ সিং, রায়ান উইলিয়ামস, নওরেম মহেশ/লালিয়ানজুয়ালা ছাংতে ও মনবীর সিং।
ব্রাজিল সম্ভাব্য একাদশ: পেদ্রো মরিসকো; মাতেউজিনিয়ো, ভিতর রেইস, গ্যাব্রিয়েল, দানিলো সান্তোস; আন্দ্রে সান্তোস, ব্রুনো বিদন; গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, এস্তেভাও, ভিনিসিয়ুস জুনিয়র ও এনদ্রিক।