বিজ্ঞাপন
এক নজরে দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩১ এএম
বিজ্ঞাপন
২০২৭ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের পূর্ণ সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার আয়োজনে ১৪ দলের এই বিশ্বকাপ শুরু হবে ২ অক্টোবর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। টুর্নামেন্টের মূল পর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৭ অক্টোবর কেপটাউনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বিশ্বকাপের ১২টি দল ইতোমধ্যে গ্রুপ পর্বের জায়গা নিশ্চিত করেছে। দুই গ্রুপে ছয়টি করে দল রাখা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’। গ্রুপ ‘বি’-তে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ ও কোয়ালিফায়ার ‘বি’।
আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে। এর সঙ্গে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি গ্রুপ পর্বে খেলবে। বাকি চারটি জায়গার জন্য অনুষ্ঠিত হবে বিশ্বকাপ কোয়ালিফায়ার। কোয়ালিফায়ারের শীর্ষ দল সরাসরি গ্রুপ পর্বে জায়গা পাবে। অন্য তিন দল সুপার সিরিজে খেলবে, সেখান থেকে একটি দল গ্রুপ পর্বে সুযোগ পাবে।
গ্রুপ পর্ব শুরুর আগে ২, ৪ ও ৬ অক্টোবর নামিবিয়ার উইন্ডহোকে অনুষ্ঠিত হবে তিনটি সুপার সিরিজ ম্যাচ। এরপর ৭ অক্টোবর কেপটাউনে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শুরু হবে মূল গ্রুপ পর্ব।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ অক্টোবর, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। উইন্ডহোকে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ১২ অক্টোবর নিউজিল্যান্ড, ১৬ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১৯ অক্টোবর একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। ২৩ অক্টোবর কোয়ালিফায়ার ‘বি’-এর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে টাইগাররা।
দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে এগিয়ে থাকা দল; মোট সাতটি দল সুপার সেভেন পর্বে খেলবে। ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এই পর্ব। সেখানে প্রতিটি দল অন্য দলের বিপক্ষে একবার করে খেলবে।
২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে ও কোথায়, প্রতিপক্ষ কারা
সুপার সেভেনের শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। ১৭ নভেম্বর কেপটাউনে প্রথম সেমিফাইনাল এবং ১৮ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে বিশ্বকাপের ফাইনাল।
আইসিসি জানিয়েছে, মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচ। নামিবিয়ার উইন্ডহোক ছাড়াও জিম্বাবুয়ের হারারে, বুলাওয়ে ও ভিক্টোরিয়া ফলস এবং দক্ষিণ আফ্রিকার কেপটাউন, পার্ল, জোহানেসবার্গ, সোয়ান, ব্লুমফন্টেইন, ডারবান, কুগোম্পো সিটি ও গেবরাহায় ম্যাচ আয়োজন করা হবে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণ সূচি
সুপার সিরিজ
২ অক্টোবর ২০২৭ — কোয়ালিফায়ার ১ বনাম কোয়ালিফায়ার ৩, উইন্ডহোক।
৪ অক্টোবর ২০২৭ — কোয়ালিফায়ার ১ বনাম কোয়ালিফায়ার ২, উইন্ডহোক।
৬ অক্টোবর ২০২৭ — কোয়ালিফায়ার ২ বনাম কোয়ালিফায়ার ৩, উইন্ডহোক।
গ্রুপ পর্ব
৭ অক্টোবর ২০২৭ — ভারত বনাম অস্ট্রেলিয়া, কেপটাউন।
৮ অক্টোবর ২০২৭ — পাকিস্তান বনাম আফগানিস্তান, সোয়ান।
৮ অক্টোবর ২০২৭ — ইংল্যান্ড বনাম বাংলাদেশ, উইন্ডহোক।
৯ অক্টোবর ২০২৭ — জিম্বাবুয়ে বনাম কোয়ালিফায়ার ‘এ’, বুলাওয়ে।
৯ অক্টোবর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, কেপটাউন।
১০ অক্টোবর ২০২৭ — ভারত বনাম পাকিস্তান, জোহানেসবার্গ।
১০ অক্টোবর ২০২৭ — শ্রীলঙ্কা বনাম কোয়ালিফায়ার ‘বি’, উইন্ডহোক।
১১ অক্টোবর ২০২৭ — জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান, বুলাওয়ে।
১২ অক্টোবর ২০২৭ — অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার ‘এ’, পার্ল।
১২ অক্টোবর ২০২৭ — নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, কুগোম্পো সিটি।
১৩ অক্টোবর ২০২৭ — ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, উইন্ডহোক।
১৩ অক্টোবর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার ‘বি’, পার্ল।
১৪ অক্টোবর ২০২৭ — ভারত বনাম আফগানিস্তান, সোয়ান।
১৫ অক্টোবর ২০২৭ — পাকিস্তান বনাম কোয়ালিফায়ার ‘এ’, ব্লুমফন্টেইন।
১৫ অক্টোবর ২০২৭ — জিম্বাবুয়ে বনাম অস্ট্রেলিয়া, হারারে।
১৬ অক্টোবর ২০২৭ — শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, ডারবান।
১৬ অক্টোবর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, গেবরাহা।
১৭ অক্টোবর ২০২৭ — ভারত বনাম কোয়ালিফায়ার ‘এ’, ব্লুমফন্টেইন।
১৭ অক্টোবর ২০২৭ — নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার ‘বি’, হারারে।
১৮ অক্টোবর ২০২৭ — অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান, কুগোম্পো সিটি।
১৯ অক্টোবর ২০২৭ — জিম্বাবুয়ে বনাম পাকিস্তান, হারারে।
১৯ অক্টোবর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, ডারবান।
২০ অক্টোবর ২০২৭ — নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, জোহানেসবার্গ।
২০ অক্টোবর ২০২৭ — ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার ‘বি’, হারারে।
২১ অক্টোবর ২০২৭ — আফগানিস্তান বনাম কোয়ালিফায়ার ‘এ’, কুগোম্পো সিটি।
২২ অক্টোবর ২০২৭ — অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, পার্ল।
২২ অক্টোবর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা, জোহানেসবার্গ।
২৩ অক্টোবর ২০২৭ — ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, গেবরাহা।
২৩ অক্টোবর ২০২৭ — বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ‘বি’, সোয়ান।
২৪ অক্টোবর ২০২৭ — জিম্বাবুয়ে বনাম ভারত, ভিক্টোরিয়া ফলস।
সুপার সেভেন
২৫ অক্টোবর ২০২৭ — অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা, জোহানেসবার্গ।
২৬ অক্টোবর ২০২৭ — নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, গেবরাহা।
২৭ অক্টোবর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, সোয়ান।
২৮ অক্টোবর ২০২৭ — ভারত বনাম অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া ফলস।
২৯ অক্টোবর ২০২৭ — নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, কুগোম্পো সিটি।
৩০ অক্টোবর ২০২৭ — পাকিস্তান বনাম ইংল্যান্ড, ভিক্টোরিয়া ফলস।
৩১ অক্টোবর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, জোহানেসবার্গ।
১ নভেম্বর ২০২৭ — অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, ভিক্টোরিয়া ফলস।
২ নভেম্বর ২০২৭ — শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড, কেপটাউন।
৩ নভেম্বর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, ডারবান।
৪ নভেম্বর ২০২৭ — ভারত বনাম নিউজিল্যান্ড, পার্ল।
৫ নভেম্বর ২০২৭ — অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, ডারবান।
৬ নভেম্বর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা, ব্লুমফন্টেইন।
৭ নভেম্বর ২০২৭ — ভারত বনাম পাকিস্তান, কেপটাউন।
৮ নভেম্বর ২০২৭ — নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, ডারবান।
৯ নভেম্বর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, গেবরাহা।
১০ নভেম্বর ২০২৭ — পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, ব্লুমফন্টেইন।
১১ নভেম্বর ২০২৭ — ভারত বনাম ইংল্যান্ড, গেবরাহা।
১২ নভেম্বর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, কেপটাউন।
১৩ নভেম্বর ২০২৭ — অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, ব্লুমফন্টেইন।
১৪ নভেম্বর ২০২৭ — ভারত বনাম শ্রীলঙ্কা, ডারবান।
সেমিফাইনাল
১৭ নভেম্বর ২০২৭ — প্রথম সেমিফাইনাল, কেপটাউন।
১৮ নভেম্বর ২০২৭ — দ্বিতীয় সেমিফাইনাল, সোয়ান।
ফাইনাল
২১ নভেম্বর ২০২৭ — ফাইনাল, জোহানেসবার্গ।