Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

এশিয়ান গেমসে পদক জিতে বাংলাদেশের চমক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

এশিয়ান গেমসে পদক জিতে বাংলাদেশের চমক

বিজ্ঞাপন

এশিয়ান গেমসের প্রথম পদক এলো উশুর ৫২ কেজি ফাইট ইভেন্টে জিন্নাত আক্তারের হাত ধরে। সেটা এলো নাটকীয়ভাবে। প্রাথমিক পর্বে বাই পাওয়া, কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার প্রতিযোগি বাড়তি ওজনের কারণে ডিসকোয়ালিফাই হয়েছেন। না খেলেই পদক নিশ্চিত করেছে বাংলাদেশ।

১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সিংয়ের লাইটওয়েট ইভেন্টে জেতা পদকই এতোদিন ছিল কোন বাংলাদেশী প্রতিযোগির প্রথম একক ইভেন্টের পদক। দীর্ঘ ৪০ বছরের বন্ধ্যত্ব ঘোচালেন জিন্নাত। ইভেন্টের সেমিফাইনাল নিশ্চিত করার মাধ্যমে তিনি অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন। সেমিফাইনাল ও ফাইনাল জিতলে স্বর্ণ ও রুপার পদকের হাতছানী থাকছে।

উশু থেকে পদকের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু।

এদিকে, উশুর ৫৬ কেজি পুরুষদের কোয়ার্টার ফাইনাল রাউন্ডে নকআউট হয়েছেন বাংলাদেশের প্রতিযোগী সজীব হোসেন। পরের রাউন্ডে তিনি আর অংশ নিতে পারেননি। ওয়াক ওভার দিতে বাধ্য হন। তার প্রতিপক্ষ ছিলেন চীনের প্রতিযোগী জিয়ামিন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার