Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বাংলাদেশসহ ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ এএম

বাংলাদেশসহ ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?

বিজ্ঞাপন

ক্লাব ফুটবলের ব্যস্ততা থামিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আন্তর্জাতিক ফিফা উইন্ডো। সেপ্টেম্বরের এই উইন্ডোতে ১৬ দিনের আন্তর্জাতিক ফুটবল মহাযজ্ঞ চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এই সময়ে হামজা চৌধুরী, লিওনেল মেসি আর ভিনিসিয়ুস জুনিয়রদের মতো তারকাদের পারফরম্যান্স উপভোগ করার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা।

আর্জেন্টিনা

গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন লিওনেল মেসি। তবে ভক্তদের বিদায় জানাতে এই আর্জেন্টাইন মহাতারকা শেষবারের মতো মাঠে নামবেন। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে একটি করে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। তবে মেসি খেলবেন শুধু শেষ ম্যাচটিতে।

ম্যাচের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

৩০ সেপ্টেম্বর: আর্জেন্টিনা বনাম বলিভিয়া, কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়াম (রাত ২টা) ২ অক্টোবর: আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, বোকা জুনিয়রসের লা বোম্বোনেরা স্টেডিয়াম (রাত ২টা) ৬ অক্টোবর: আর্জেন্টিনা বনাম বেনিন, বুয়েনেস আইরেসের এল মনুমেন্তাল স্টেডিয়ামে (রাত ২টা)

ব্রাজিল

বিশ্বকাপের শেষ ষোলোর হতাশা ভুলে নতুন শুরুর লক্ষ্য নিয়েই মাঠে নামছে ব্রাজিল। আর্জেন্টিনার মতো সেলেসাওরাও সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে। কার্লো অ্যানচেলত্তির দল অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। এরপর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ফুটবল ইতিহাসে প্রথমবার মুখোমুখি হবে ভারতের।

ম্যাচের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

২৫ সেপ্টেম্বর: ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ডের কাউন্ট্রি ব্যাংক স্টেডিয়াম (বিকেল ৪টা) ২৯ সেপ্টেম্বর: ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া, ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে (বিকেল ৪টা) ৩ অক্টোবর: ব্রাজিল বনাম ভারত, কলকাতার সল্টলেক স্টেডিয়াম (রাত ৮টা)

বাংলাদেশ

সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গ্রুপ ‘এ’-তে হামজাদের প্রতিপক্ষ ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্বাগতিক ইন্দোনেশিয়া (১১৮), মালয়েশিয়া (১৩৬) ও সিঙ্গাপুর (১৪৮)। ফারহান আলী ওয়াহিদ, জিদান আলেকজান্ডার ইউসুফ এবং শুকি ইতফুসার মতো তরুণ প্রবাসী যোগ দেয়ায় দলের আক্রমণভাগ ও মাঝমাঠের শক্তিবৃদ্ধিতে টুর্নামেন্টে ইতিবাচক ফল পেতে আশাবাদী দল।

ম্যাচের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম মালয়েশিয়া, জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়াম (বিকেল ৩টা) ২৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়াম (বিকেল ৩টা) ১ অক্টোবর: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া, জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়াম (সন্ধ্যা সাড়ে ৬টা)

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার