বিজ্ঞাপন
এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই এমপি?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম
বিজ্ঞাপন
ভারতীয় তারকা ক্রিকেটার রিংকু সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সংসদ সদস্য প্রিয়া সরোজ। উত্তর প্রদেশের বারাণসীতে জন্ম নেওয়া প্রিয়ার রাজনৈতিক পরিচয়ও বেশ শক্তিশালী। তাঁর বাবা তুফানি সরোজ সমাজবাদী পার্টির তিনবারের নির্বাচিত সংসদ সদস্য।
বাবার রাজনৈতিক পথ অনুসরণ করেই রাজনীতিতে পা রাখেন প্রিয়া। বর্তমানে তিনি নিজেও সংসদ সদস্য। তবে রাজনীতিতে আসার আগে তাঁর প্রথম পছন্দ ছিল আইন পেশা। ওকালতি করার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত রাজনীতিকেই নিজের পেশা হিসেবে বেছে নেন তিনি।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে মছলিশহর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রিয়া। নির্বাচনে ৩৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয় পান তিনি।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী সাংসদদের মধ্যে প্রিয়া ছিলেন দ্বিতীয় সর্বকনিষ্ঠ। রাজনীতিতে অল্প বয়সেই নিজের জায়গা তৈরি করে নেওয়া প্রিয়ার ব্যক্তিগত জীবনেও এবার আসতে চলেছে নতুন অধ্যায়। ক্রিকেটার রিংকু সিংয়ের সঙ্গে বিয়ের মাধ্যমে সেই অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।