বিজ্ঞাপন
মেসিকে নিয়েই দল ঘোষণা করল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
বিজ্ঞাপন
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তবে অবসরের ঘোষণা দিলেও মেসিকে আনুষ্ঠানিক বিদায় দেওয়ার পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
সেই পরিকল্পনার অংশ হিসেবেই সেপ্টেম্বরে-অক্টোবরে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচের স্কোয়াডে তাকে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনার সামনে রয়েছে তিনটি ম্যাচ। ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিন ম্যাচের মধ্যে মেসিকে কেবল বেনিনের বিপক্ষে ম্যাচেই দেখা যেতে পারে। মূলত তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতেই ৬ অক্টোবরের ম্যাচটি বিশেষভাবে আয়োজন করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রীতি ম্যাচের আর্জেন্টিনার স্কোয়াড:
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, হেরোনিমো রুইয়ি।
ডিফেন্ডার: অগাস্তিন গিয়ায়ে, লেয়ান্দ্রো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা।
মিডফিল্ডার: এনজো ফের্নান্দেস, আলেক্সিক ম্যাক আলিস্টার, ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুইয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, নিকো পাজ।
ফরোয়ার্ড: ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাতিয়াস সৌলে, জিউলিয়ানো সিমেওনে, নিকোলাস গনসালেস, জিয়ানলুকা প্রেসতিয়ান্নি, হোসে মানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ ও লিওনেল মেসি।