বিজ্ঞাপন
হালান্ডের বিতর্কিত গোলের খেসারত, পরের ম্যাচে নেই ভিএআর কর্মকর্তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ এএম
বিজ্ঞাপন
ম্যানচেস্টার ডার্বিতে বিতর্কিত সিদ্ধান্তে আরলিং হালান্ডের গোলকে বৈধ ঘোষণা করেছিলেন ভিএআর কর্মকর্তা ম্যাট ডোনাহু ও সহকারী ভিএআর ব্লেক অ্যান্ট্রোবাস। দুজনের একজনও পাচ্ছেন না পরর্তী প্রিমিয়ার লিগ ম্যাচ পরিচালনার দায়িত্ব।
রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ১-০ গোলে জয়ের ম্যাচে হালান্ডের ৬০ মিনিটের গোলটি প্রথমে অফসাইডের কারণে বাতিল করেছিলেন রেফারি মাইকেল অলিভার। পরে ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়।
তবে পরবর্তী বিশ্লেষণে দেখা যায়, গোলের আগে অফসাইড অবস্থানে থাকা এনজো ফার্নান্দেজ খেলায় প্রভাব ফেলেছিলেন। ভিএআর এই বিষয়টি যথাযথভাবে বিবেচনা করেনি বলে স্বীকার করেছে প্রো রেফ। তাদের মতে, গোলটি বাতিল করা উচিত ছিল এবং অলিভারকে অন-ফিল্ড রিভিউয়ের পরামর্শ দেওয়া প্রয়োজন ছিল।
ঘটনার পর প্রধান রেফারিং কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব ও তার ব্যবস্থাপনা দল ডোনাহু ও অ্যান্ট্রোবাসকে পরবর্তী প্রিমিয়ার লিগ ম্যাচের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার আগে তাদের আর দায়িত্বে ফেরার সম্ভাবনা নেই।
এটি চলতি মৌসুমে কোনো ভুল সিদ্ধান্তের কারণে প্রিমিয়ার লিগ কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রথম ঘটনা বলে জানা গেছে।