Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

মরক্কোয় বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দাবি নিয়ে মুখ খুলল ফিফা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

মরক্কোয় বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দাবি নিয়ে মুখ খুলল ফিফা

বিজ্ঞাপন

রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের সভাপতির একটি দাবির জবাব দিয়েছে ফিফা। তিনি দাবি করেছিলেন, ২০৩০ সালের বিশ্বকাপের ফাইনাল আয়োজন করবে মরক্কো। তবে ফিফা জানিয়েছে, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয়বারের মতো কোনো আফ্রিকান দেশে বিশ্বকাপের ম্যাচ হতে যাচ্ছে।

বৃহস্পতিবার একাধিক গণমাধ্যমকে ফিফা জানায়, ফাইনালের ভেন্যু ঠিক করা হবে ‘যথাসময়ে’।

তবে এর আগে বৃহস্পতিবার এক রাজনৈতিক সমাবেশে দেওয়া বক্তব্যে মরক্কো ফুটবল ফেডারেশনের প্রধান ফৌজি লেকজা দাবি করেন, ফাইনাল আয়োজনের অধিকার তাদের দেশ ইতিমধ্যে পেয়ে গেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের অনুবাদ অনুযায়ী লেকজা বলেন, ‘বিশ্বকাপের ফাইনাল হবে বেনস্লিমান শহরে। কারও পছন্দ হোক বা না হোক, কেউ এ নিয়ে কথা বলতে চাইলে বলুক।’ তিনি আরও বলেন, ‘শহরটি বেনস্লিমান, স্টেডিয়াম হবে হাসান দ্বিতীয় স্টেডিয়াম। আশা করি মরক্কো নিজেও সেখানে খেলবে।’

কাসাব্লাঙ্কা শহরের কাছেই নির্মাণাধীন এই স্টেডিয়ামের আনুষ্ঠানিক নাম কিং হাসান দ্বিতীয় স্টেডিয়াম। এতে দর্শক ধারণক্ষমতা হবে ১ লাখ ১৫ হাজার।

এর আগে ব্রিটিশ গণমাধ্যমে খবর এসেছিল, ফিফার সমালোচিত সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী বছরের নির্বাচনে রাজনৈতিক সমর্থন পাওয়ার বিনিময়ে মরক্কোকে ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সেই খবর আগেই অস্বীকার করেছিল ফিফা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার