Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

পর্দা উঠছে চ্যাম্পিয়নস লিগের, প্রথম দিনই হাইভোল্টেজ ম্যাচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

পর্দা উঠছে চ্যাম্পিয়নস লিগের, প্রথম দিনই হাইভোল্টেজ ম্যাচ

বিজ্ঞাপন

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম হচ্ছে আজ। আর প্রথম দিনেই মাঠে নামছে লিগের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে ইন্টার মিলানকে আতিথ্য দেবে ‘লস বাঙ্কোসরা’। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

লা লিগায় সর্বশেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হারের পর এই ম্যাচটি রিয়ালের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগও। বিশেষ করে আক্রমণভাগের তারকাদের দিকে থাকবে বাড়তি নজর। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহাম—তিনজনের ওপরই রিয়ালের গোল ও আক্রমণ তৈরির বড় দায়িত্ব। বেতিসের বিপক্ষে সেই আক্রমণভাগ প্রত্যাশামতো কার্যকর ছিল না। ম্যাচের শেষ দিকে পেনাল্টি মিস করায় এমবাপ্পেকে নিয়ে আলোচনাও বেড়েছে।

ইন্টারের বিপক্ষে রিয়ালের সামনে তাই মূল প্রশ্ন হতে পারে, বার্নাব্যুর পরিচিত পরিবেশে তাদের তারকারা কতটা প্রভাব ফেলতে পারেন। অন্যদিকে ইন্টারের তিন ডিফেন্ডারের রক্ষণব্যূহ ভাঙাও রিয়ালের জন্য সহজ হবে না। প্রতিপক্ষের রক্ষণ ভেদে ভিনিসিয়ুস ও এমবাপ্পের গতি কতটা কাজে আসে, ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠতে পারে সেটিই।

ইন্টার অবশ্য এই ম্যাচে আসছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে। সবশেষ সিরি ‘আ’-তে নাপোলির বিপক্ষে ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পেয়েছে তারা। লাউতারো মার্তিনেজের দুটি গোলের সঙ্গে মার্কাস থুরামের একটি গোল ইন্টারের প্রত্যাবর্তন নিশ্চিত করে।

সাম্প্রতিক ফলাফলেও দুই দলই শক্ত অবস্থানে আছে। শেষ পাঁচ ম্যাচে রিয়ালের জয় চারটি। ইন্টারেরও চার জয়, সঙ্গে একটি ড্র—অর্থাৎ তারা টানা পাঁচ ম্যাচ অপরাজিত।

তবে চ্যাম্পিয়নস লিগে সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ের ইতিহাস রিয়ালের পক্ষে। দুই দলের সর্বশেষ চার সাক্ষাতেই জয় পেয়েছে স্প্যানিশ ক্লাবটি। সর্বশেষ দেখা হয়েছিল ২০২১ সালের ডিসেম্বরে, বার্নাব্যুতে সেই ম্যাচে রিয়াল জিতেছিল ২-০ গোলে।

পরিসংখ্যান রিয়ালের পক্ষে থাকলেও এবার ইন্টারকে ভিন্ন চ্যালেঞ্জ হিসেবে দেখতেই হবে। কারণ একদিকে রিয়ালের ঘরের মাঠ, অন্যদিকে ইন্টারের সাম্প্রতিক ধারাবাহিকতা—দুই দলের শক্তির জায়গা আলাদা। ফলে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাতেই বার্নাব্যুতে জমতে পারে দারুণ এক লড়াই।

একই সময়ে আজ রাতে মাঠে নামবে পর্তুগালের পোর্তোর মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার