Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে কখন মুখোমুখি রিয়াল-বার্সা?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে কখন মুখোমুখি রিয়াল-বার্সা?

বিজ্ঞাপন

প্রতি মৌসুমেই ভক্ত ও সমর্থকদের আগ্রহের কেন্দ্রে থাকে এল ক্লাসিকো নিয়ে। এবারও সেই ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই। শুরু হয়েছে নতুন মৌসুম। সেই মৌসুমে কবে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা?

দর্শকদের প্রশ্নে জবাব মিলেছে লা লিগার ঘোষণায়। ২০২৬-২৭ মৌসুমের প্রথম এল ক্লাসিকোর দিন-তারিখ জানিয়েছে লা লিগা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১টায়।

বার্সেলোনার ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হবে এবারের প্রথম এল ক্লাসিকো।

দুই জায়ান্ট গত মৌসুমে একে-অপরের মুখোমুখি হয়েছিল তিনবার। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছিল বার্সে এবং অন্যটিতে রিয়াল মাদ্রিদ। লা লিগায় প্রথম দেখায় কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলে ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল। পরের ম্যাচে ২-০ ব্যবধানে জবাব দেয় বার্সা। সে ম্যাচে গোল করেছিলেন মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেস।

এ ছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে জয় পায় বার্সেলোনা। কাতালানদের হয়ে জোড়া গোল করেছিলেন রাফিনহা। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে দুই দলই বেশ কয়েকবার এগিয়ে-পিছিয়ে যায়। শেষ পর্যন্ত মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলে বার্সেলোনা।

চলতি মৌসুমেও প্রত্যাশামতো দারুণ শুরু করেছে দুই জায়ান্ট। এখন পর্যন্ত একমাত্র রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাই শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার