বিজ্ঞাপন
এসএসসি পাশেই হাসপাতালে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি সুবিধা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৪০ এএম
বিজ্ঞাপন
বেসরকারী ব্যবস্থাপনায় শুধুমাত্র চোখের জন্য বিশেষায়িত ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ল্যাবরেটরি সহকারী পদে জনবল নিয়োগের জন্য হাসপাতালটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। শনিবার, ২৯ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল
পদের নাম: ল্যাবরেটরি সহকারী
পদসংখ্যা: ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস, প্যাথলজি ও মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি-সংক্রান্ত কোনো সনদ বা কোর্স সম্পন্ন করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: ল্যাবরেটরি কার্যক্রম, নমুনা ব্যবস্থাপনা এবং নিরাপত্তা বিষয়ক নির্দেশিকা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: হাসপাতালে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ১৮,০০০-২০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, বার্ষিক ছুটির বিপরীতে অর্থপ্রাপ্তি (এনক্যাশমেন্ট), অসুস্থতাজনিত ছুটির বিপরীতে অর্থপ্রাপ্তি (এনক্যাশমেন্ট), বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখী ভাতা, চিকিৎসা খরচ, জীবন বীমা সুবিধাসহ হাসপাতালের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১২ সেপ্টেম্বর ২০২৬