Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

গোলরক্ষক না থাকায় ৫০ মিনিটের বেশি গোলপোস্ট সামলালেন ডিফেন্ডার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৯:৩৭ এএম

গোলরক্ষক না থাকায় ৫০ মিনিটের বেশি গোলপোস্ট সামলালেন ডিফেন্ডার

বিজ্ঞাপন

ইংলিশ ফুটবলে আবারও দেখা গেল সিনেমার গল্পকেও হার মানানো এক ঘটনা। ম্যাচের মাঝপথে গোলরক্ষকের দায়িত্ব নিতে হয়েছিল ট্রানমেয়ার রোভার্সের ডিফেন্ডার ববি ফকনারকে। আর সেই অপ্রত্যাশিত দায়িত্বই শেষ পর্যন্ত দলের এক পয়েন্ট নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পোর্ট ভেলের বিপক্ষে ম্যাচে ট্রানমেয়ারের নিয়মিত গোলরক্ষক হ্যারিসন মালে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। দলের বিকল্প গোলরক্ষকও না থাকায় বাধ্য হয়েই গোলপোস্টের নিচে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ডিফেন্ডার ফকনার।

তখন পরিস্থিতিও ছিল ট্রানমেয়ারের বিপক্ষে। ফকনার গোলরক্ষকের গ্লাভস হাতে নেওয়ার সময় দল ১-০ গোলে পিছিয়ে ছিল। গোলরক্ষক হিসেবে কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বাকি সময়টুকু দলকে সামলে রাখার কঠিন দায়িত্ব পড়ে তার কাঁধে।

কিন্তু ফকনার সবাইকে চমকে দেন। ৫০ মিনিটেরও বেশি সময় গোলপোস্টের নিচে থেকে একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। বলের নিয়ন্ত্রণেও ছিলেন আত্মবিশ্বাসী। সবচেয়ে বড় বিষয়, তিনি গোলরক্ষকের দায়িত্ব নেওয়ার পর আর কোনো গোল হজম করেননি।

ফকনারের দৃঢ়তায় ম্যাচে ফিরে আসার সুযোগ পায় ট্রানমেয়ার। শেষ পর্যন্ত সমতাসূচক গোল করে ১-১ ব্যবধানে ম্যাচ শেষ করে তারা এবং গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

ডিফেন্ডার থেকে গোলরক্ষক-ম্যাচের একেবারে মাঝপথে বদলে যাওয়া ভূমিকায় ফকনার শুধু দায়িত্বই পালন করেননি, বরং হয়ে উঠেছেন দলের অন্যতম নায়ক।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার