Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

নাইটক্লাবে পুলিশের হাতে আটক ইংলিশ পেসার, পেলেন শাস্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:২৪ এএম

নাইটক্লাবে পুলিশের হাতে আটক ইংলিশ পেসার, পেলেন শাস্তি

বিজ্ঞাপন

লন্ডনের ডার্বিশায়ারের এক নাইটক্লাবে মারামারি করে পুলিশের হাতে আটক হন ইংলিশ ক্রিকেটার ব্রাইডন কার্স। এরপরে তাকে হাতকরা পড়া অবস্থায় দেখা যায়। এ ঘটনার জেরে এবার শাস্তি পেলেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে লর্ডসে হতে যাওয়া দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে তাকে বাদ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার সনি বেকার।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লিডসে জয় পেয়েছে ইংল্যান্ড। ওই ম্যাচের একাদশে অবশ্য কার্স ছিলেন না। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।

ঘটনার পর ইসিবি জানিয়েছিল, কার্সকে ঘিরে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছে। শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টে তাকে না রাখার সিদ্ধান্তই নিয়েছে বোর্ড।

২৭ আগস্ট লর্ডসে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। কার্সের বদলে সুযোগ পাওয়া ২০ বছর বয়সী সনি বেকার ডানহাতি ফাস্ট বোলার। কাউন্টি ক্রিকেটে তিনি হ্যাম্পশায়ারের হয়ে খেলেন।

গত দুই মাসে ইংল্যান্ডের ক্রিকেটারদের ঘিরে নাইটক্লাব-সংক্রান্ত এটি দ্বিতীয় ঘটনা। ফলে কার্সের ঘটনায় মাঠের বাইরের আচরণ নিয়েও আবারও প্রশ্ন উঠেছে ইংলিশ ক্রিকেটে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার