Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

নাইটক্লাব থেকে হাতকড়ায় বের হলেন ইংল্যান্ডের ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০১:৪৫ পিএম

নাইটক্লাব থেকে হাতকড়ায় বের হলেন ইংল্যান্ডের ক্রিকেটার

বিজ্ঞাপন

ইংল্যান্ডের ডার্বির একটি নাইটক্লাবের ঘটনার জেরে ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্সে তদন্তের মুখে পড়েছেন বলে জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়- চার পুলিশ কর্মকর্তার সঙ্গে হাতকড়া পরা অবস্থায় কার্সেকে একটি নাইটক্লাব থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। ওই ঘটনায় কার্সের সঙ্গে তার ইংল্যান্ড ও ডারহাম সতীর্থ বেন স্টোকস ও ম্যাথিউ পটসও ছিলেন বলে ভিডিওতে দেখা গেছে।

ইসিবি রোববার এক বিবৃতিতে বলেছে, ‘গত রাতে ডার্বিতে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। বিষয়টি বর্তমানে তদন্ত করা হচ্ছে। সম্ভব হলে আমরা পরবর্তী সময়ে বিস্তারিত জানাবো।’

কার্স ও পটস দুইজনই ডারহামের হয়ে খেলেছেন ডার্বিশায়ারের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগের ম্যাচে। ম্যাচটিতে ডারহাম ৩৩৮ রানের বিশাল জয় পায়।

২০২৫-২৬ মৌসুমের অ্যাশেজে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন কার্স। পাঁচ ম্যাচের সিরিজে ২২ উইকেট শিকার করেছিলেন তিনি। যদিও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই টেস্টের দলে জায়গা পেয়েছেন এই পেসার, হেডিংলিতে প্রথম টেস্টে তাঁকে একাদশে রাখা হয়নি। ম্যাচটি মাত্র তিন দিনেই ইনিংস ও ১০৩ রানে জিতে নেয় পাকিস্তান।

আগামী বৃহস্পতিবার লর্ডসে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার