Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

৬৪ রানে গুটিয়েও কি টেস্ট জেতা সম্ভব? ইতিহাস কী বলে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৪:০৮ পিএম

৬৪ রানে গুটিয়েও কি টেস্ট জেতা সম্ভব? ইতিহাস কী বলে

বিজ্ঞাপন

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। তবে ম্যাকাইয়ে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে গুটিয়ে গেছে টাইগাররা। তবে নাজমুল হোসেন শান্তর দলের জন্য স্বস্তির খবর, টেস্টের প্রথম ইনিংসে ১০০ রানের নিচে অলআউট হয়েও জয়ের ঘটনা আছে।

যদিও প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে এমন কীর্তি দেখা গেছে মাত্র সাতবার। এর মধ্যে চারটিই ঘটেছে উনিশ শতকে-১৮৮২, ১৮৮৭, ১৮৯৪ ও ১৮৯৯ সালে। আর ১৯০৭ সালেও এমন একটি ঘটনা ঘটেছিল।

একশ বছরের বেশি পুরোনো সেই ঘটনাগুলো বাদ দিলে, সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হিসেবে সামনে আসে ২০১৯ সালের লর্ডস টেস্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস থামে ২০৭ রানে। ফলে ১২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৩০৩ রান করে স্বাগতিকরা। এতে আয়ারল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৮২ রান। কিন্তু রান তাড়া করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে আইরিশরা। মাত্র ৩৮ রানে অলআউট হয়ে ম্যাচ হেরে যায় তারা। ফলে প্রথম ইনিংসে ১০০ রানের নিচে অলআউট হলেও শেষ পর্যন্ত জয় পায় ইংল্যান্ড।

এমন আরেকটি ঘটনা ঘটেছিল ২০১২ সালে দুবাইয়ে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার টেস্টে। ম্যাচের প্রথম ইনিংসে পাকিস্তান মাত্র ৯৯ রানে অলআউট হয়। জবাবে ইংল্যান্ডও বড় সংগ্রহ করতে পারেনি, গুটিয়ে যায় ১৪১ রানে। ফলে প্রথম ইনিংসে ৪২ রানের লিড পায় ইংলিশরা।

এরপর দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। আজহার আলী ও ইউনিস খানের ব্যাটে আসে ২১৬ রানের বিশাল জুটি। দুজনই তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামে ৩৬৫ রানে। ফলে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩২৪ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডও শেষ পর্যন্ত থামে ২৫২ রানে। ফলে ৭১ রানের জয় পায় পাকিস্তান। এই হারের ফলে তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশও করে পাকিস্তান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার