Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বাংলাদেশি বংশোদ্ভূতকে মেসির চড়, নেটদুনিয়ায় তোলপাড়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৪:১৮ এএম

বাংলাদেশি বংশোদ্ভূতকে মেসির চড়, নেটদুনিয়ায় তোলপাড়

বিজ্ঞাপন

মেজর লিগ সকারের (এমএলএস) হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মিয়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়নের লড়াই শেষ পর্যন্ত ২-২ গোলের অমীমাংসিত ড্রয়ে শেষ হলেও, ম্যাচ ছাপিয়ে এখন আলোচনায় লিওনেল মেসি ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভানের হাতাহাতির ঘটনা।

খেলার শেষদিকে মাঠে দুজনের এই তুলকালাম ও তীব্র বাদানুবাদের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে তুমুল হইচই শুরু হয়েছে।

খেলার শেষভাগে হঠাৎই মেজাজ হারান মিয়ামি অধিনায়ক লিওনেল মেসি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কুইন সুলিভান স্পর্শ করতেই ক্ষুব্ধ হয়ে তার ঘাড়ের পেছনে চড় কষান মহাতারকা মেসি।

বিশ্বসেরা ফুটবলারের কাছ থেকে এমন আচরণ পেয়ে চুপ থাকেননি সুলিভানও; সঙ্গে সঙ্গেই তিনি তেড়ে যান এবং মেসির সঙ্গে মাথা ঠুকাঠুকি করে উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই দ্রুত হস্তক্ষেপ করে দুই তারকাকে আলাদা করেন অন-ফিল্ড রেফারি।

উত্তেজনার রেশ সেখানেই শেষ হয়নি, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে সুলিভানের ছোট ভাই কেভান সুলিভানের সঙ্গে ইন্টার মিয়ামির ইয়ানিক ব্রাইট হাতাহাতিতে লিপ্ত হলে দুজনকেই সরাসরি লাল কার্ড দেখান রেফারি, আর মেসির সঙ্গে বিবাদের জের ধরে হলুদ কার্ড দেখতে হয় কুইন সুলিভানকে। দুই ভাইয়ের এই বাংলাদেশি শিকড়ের কারণে লাল-সবুজের ফুটবলপ্রেমীদের মধ্যেও ম্যাচটি বাড়তি উত্তেজনা তৈরি করেছে। যদিও মাঠের রেফারি সে সময় মেসিকে কোনো শাস্তি দেননি, তবে ম্যাচ শেষে এমএলএসের ডিসিপ্লিনারি কমিটি অব-দ্য-বল এই আপত্তিকর ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তার শাস্তির বিষয়টি খতিয়ে দেখছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার