Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলারকে নিয়ে এবার নতুন আশা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০২:১৭ এএম

বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলারকে নিয়ে এবার নতুন আশা

বিজ্ঞাপন

বাংলাদেশের পাসপোর্টের অপেক্ষায় আছেন জাপানি উইঙ্গার সুকি ইতোফুসা। তার আগেই ঘরোয়া ফুটবলের জন্য তাকে নিশ্চিত করেছে ফর্টিস এফসি। এরই মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।  

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে দেশের লিগে খেলবেন তিনি। পাসপোর্টের বায়োমেট্রিকও এরই মধ্যে করে ফেলেছেন সুকি। ঘরোয়া ফুটবলে আসন্ন মৌসুমে এখন পর্যন্ত সেরা সাইনিং হতে যাচ্ছে এটি। 

বর্তমানে লাওসের টপ লিগে খেলছেন জাপানে জন্ম নেওয়া সুকি।  

সর্বশেষ মৌসুমে ফর্টিস লিগ শিরোপার রেসে ছিল প্রায় শেষ পর্যন্ত। এবার এএফসি চ্যালেঞ্জ লিগেও খেলছে।  

ঢাকায় মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে এখন তারা চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলার অপেক্ষায়। চ্যালেঞ্জ লিগের আগে পাসপোর্ট হয়ে গেলে গ্রুপের খেলায় ফর্টিসের জার্সিতে দেখা যাবে সুকিকে।  

ফর্টিস ক্লাব সভাপতি শাহিন হাসান বলেন, “আমরা এমন একজন খেলোয়ারকে খুঁজছিলাম। এবার তাকে পেয়ে গেছি। তার খেলার ভিডিও দেখে পছন্দ হয়েছে। আশা করছি কয়েক দিনের মধ্যে সুকি ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবে। একটা পেশাদার ক্লাব হিসেবে আমরা যে উন্নতি করছি এই চুক্তিটি তারই প্রমাণ। আমরা আশা করি, দারুণ একটা দল নিয়ে আসন্ন মৌসুমে মাঠে নামবো এবং শিরোপা জেতার জন্য লড়াই করবো।” 

এদিকে লিগের খেলা পিছিয়ে যাচ্ছে। এই মাসে লিগ শুরু হচ্ছে না। ২৭ আগস্ট (সম্ভাব্য) শুরু হয়ে যাবে জাতীয় দলের ক‍্যাম্প। লিগ শুরু ১৮ সেপ্টেম্বর এবং ফেডারেশন কাপের খেলা মাঠে গড়াবে শুরু ২২ সেপ্টেম্বর। দলবদল চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার