Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

আইপিএলের টোপে ফাঁদে তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৭:২৮ পিএম

আইপিএলের টোপে ফাঁদে তারকা

বিজ্ঞাপন

বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা মানেই কোটিপতি হয়ে যাওয়া। আইপিএলে খেলার টোপে ফাঁদে পরলেন শ্রীলংকান তারকা ব্যাটসম্যান নিরশন ডিকভেলা।

গল টেস্টর পঞ্চম দিনে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের স্লেজিংয়ের শিকার হন শ্রীলংকান উইকেটকিপারব্যাটসম্যান নিরশন ডিকভেলা। জয়সওয়ালের কথার জবাব দিতে গিয়ে শেষ পর্যন্ত বড় শট খেলতে গিয়ে উইকেট হারালেন তিনি। ঘটনাটি নিয়ে ক্রিকেটমহলে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

শ্রীলংকা রান তাড়া করার সময় ডিকভেলাকে ভারতের বাঁ হাতি ওপেনার বলেন, ‘প্রথম ইনিংসে খুব বেশি শট দেখিনি। কিছু একটা দেখতে চাই।’ এরপর ডিকভেলাকে নির্দিষ্ট জায়গায় ছক্কা মারার চ্যালেঞ্জ দেন তিনি। জবাবে ডিকভেলা বলেন, ‘আইপিএলে নিয়ে যাও, তারপর মারব।’

জয়সওয়াল তখন বলেন, ‘তুমি যদি ওখানে ছক্কা মারো, আমি অবশ্যই তোমাকে আইপিএলে নিয়ে যাব। রাজস্থান রয়েলসের হেড কোচ কুমার সাঙ্গাকারাকে আমি অবশ্যই বলব।’

এর কিছুক্ষণ পরেই জয়সওয়ালের কথাই যেন সত্যি হল। ৬০তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার শর্ট বলের বিরুদ্ধে জায়গা তৈরি করে বড় শট খেলতে যান ডিকভেলা। কিন্তু বলটি তার ব্যাটের কানায় লেগে পিছনে চলে যায়। সহজ ক্যাচ নেন ঋষভ পন্থ। ১৭ বলে ১০ রান করে ফিরে যান ডিকভেলা। 

প্রথম ইনিংসে অবশ্য তিনিই ছিলেন শ্রীলংকার অন্যতম নায়ক। ১১৫ বলে ৮০ রান করে সোনাল দিনুশার সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন। তার উইকেটও নিয়েছিলেন কৃষ্ণাই। 

গল টেস্টে প্রথমে ব্যাট করে ভারত করে ৪৬২ রান। জবাবে শ্রীলংকা ২৮৪ রান করে ফলো-অন এড়ায়। দ্বিতীয় ইনিংসে ভারত ১৯৩ রানে অলআউট হয়। ৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে শ্রীলংকা অলআউট হয় ২০৬ রানে। ১৬৫ রানে জয় পায় ভারত।

সূত্র: আজকাল

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার