Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

দেশি কোচদের প্রশংসায় ভাসালেন মাশরাফি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০১:০৩ পিএম

দেশি কোচদের প্রশংসায় ভাসালেন মাশরাফি

বিজ্ঞাপন

ডারউইনে দাপট দেখিয়ে টেস্ট জিতেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের মাটিতে টেস্ট হারার পর অস্ট্রেলিয়ার মাটিতে এমন জয় অবিশ্বাস্য। ঐতিহাসিক এই টেস্ট জয়ের পর নির্বাচক ও কোচিং প্যানেলকে কৃতিত্ব দিয়েছেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

১৪ ঘণ্টা আগে দেওয়া এক ফেসবুক পোস্টে নির্বাচক ও কোচদের কৃতিত্ব জানিয়েছেন মাশরাফি। তিনি লিখেছেন, ‘দল হারলে আমরা খুব সহজেই সিলেক্টর বা কোচিং প্যানেলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেই, কিন্তু দল জিতলে তাদের কৃতিত্বটা আড়ালে পড়ে যায়।’

বাংলাদেশের কোচিং প্যানেলে এখন একাধিক দেশি কোচ কাজ করছেন। খেলোয়াড়ি জীবনেও দেশি কোচদের পক্ষে নিয়ে কথা বলতে শোনা যেতো মাশরাফিকে। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে স্বদেশি কোচদেরই বেশি প্রশংসা করেছেন তিনি।

স্বদেশি কোচদের প্রশংসা করে পোস্টে লেখেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর কয়েকজনকে ধন্যবাদ না দিলেই নয়, বিশেষ করে আমাদের দেশি কোচ যারা আছেন। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বোলিং কোচ তালহা জুবায়ের, ফিল্ডিং কোচ আশিকুর রহমান এবং কম্পিউটার অ্যানালিস্ট শাওনসহ আরো যারা আছেন দলের সঙ্গে, সবাই এই কৃতিত্বের অংশীদার।’

খেলোয়াড়ি জীবনে যেভাবে দেশি কোচদের প্রতি আস্থা প্রকাশ করতেন। একইভাবে পোস্টে এই আস্থা প্রকাশ করেন সাবেক ওয়ানডে অধিনায়ক, ‘আমাদের দেশি কোচদের যদি আরো সুযোগ এবং দায়িত্ব দেওয়া হয়, আমি বিশ্বাস করি তারা নিজেদের সামর্থ্য আরও ভালোভাবে প্রমাণ করতে পারবেন এবং দেশের ক্রিকেটকে আরও অনেক কিছু দিতে পারবেন।’

পোস্টে তিনি উল্লেখ করেন- জয়টা শুধু ক্রিকেটারদের নয়, পেছনে থাকা প্রতিটি মানুষেরও। আবেগ দিয়ে লিখেছেন, ‘ক্রিকেট তুমি প্রথম স্পর্শ, প্রথম চাওয়া, প্রথম বিরহ, প্রথম পাওয়া, প্রথম কলহ, প্রথম রাত্রী, প্রথম দিন, প্রথম মিলনের অন্তহীন ভালোবাসা, আবার কখনও কখনও চরম যাতনা।’

সবশেষ ম্যাকাই টেস্টের জন্য শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ দলকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার