Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ভারত সফরের কারণ জানালেন তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:৩২ পিএম

ভারত সফরের কারণ জানালেন তামিম

বিজ্ঞাপন

চলতি মাসে ভারত সফরে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। সফরটি নিয়ে নানা আলোচনা থাকলেও কোনো সিরিজ আয়োজনের বিষয়ে কথা বলতে সেখানে যাননি তিনি। বরং বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ভারতের ক্রিকেট সেন্টার অব এক্সিলেন্স ঘুরে দেখাই ছিল সফরের মূল উদ্দেশ্য।

মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভারত সফরের কারণ ব্যাখ্যা করেছেন তামিম। পূর্বাচলে বাংলাদেশের জন্য একটি এক্সিলেন্স সেন্টার তৈরির পরিকল্পনা রয়েছে জানিয়ে সেখানকার সুযোগ-সুবিধা ও কার্যক্রম কাছ থেকে দেখার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

চলতি মাসে ভারতে গিয়েছিলেন তামিম সেখানকার ক্রিকেট সেন্টার দেখতে। সেখানকার অভিজ্ঞতা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমি কয়েকজন পরিচালকসহ ভারতে গিয়েছিলাম। সেখানে সিরিজ নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা গিয়েছিলাম তাদের এক্সিলেন্স সেন্টার দেখার জন্য। আমরা পূর্বাচলে একটি এক্সিলেন্স সেন্টার করবো, তাই বিশ্বের অন্যতম সেরা এই সেন্টারটির সুযোগ-সুবিধাগুলো ঘুরে দেখেছি।’

ভারতের মডেল থেকে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী ধারণা নেওয়ার কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি। সরাসরি কোনো কিছু অনুসরণ না করে নিজেদের প্রয়োজনকে সামনে রেখেই পরিকল্পনা সাজাতে চান তারা।

তামিম বলেন, ‘আমাদের যা প্রয়োজন আমরা সেগুলোতে ফোকাস করেছি। কাজ শুরু হলে আমরা আইডিয়াগুলো শেয়ার করতে পারব। মূলত একারণেই যাওয়া।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার