Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

গুচির শো-রুমে কাজ করতেন জর্জিনা, বিয়ের পোশাকও পরলেন গুচির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:০০ এএম

গুচির শো-রুমে কাজ করতেন জর্জিনা, বিয়ের পোশাকও পরলেন গুচির

বিজ্ঞাপন

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ে নিয়ে মানুষের মাঝে ছিল নানবিধ কৌতূহল। কবে নাগাদ তাদের বিয়ে হবে, তা নিয়েও চলেছে অনেক জল্পনা। যদিও ভক্ত ও সমর্থকরা কেউই জানতে পারেনি এই সম্পর্কে। রোনালদো-জর্জিনা খুব গোপনীয়তা বজায় রেখেছেন তাদের বিয়ের সম্পর্কিত বিষয়ক সকল তথ্য। শুধুমাত্র ১১ আগস্ট বিয়ের বিষয়টি নিশ্চিত করে তারা বিয়ের আংটি পরা হাতের একটি ছবিই প্রকাশ করেছিলেন।

বিস্তারিত কিছু জানতে না পারায় কৌতূহল আরও বেড়ে যায় সবার মাঝে। কেমন ছিল বিয়ের আয়োজন? কেমন পোশাক পরেছিলেন জর্জিনা? পরে ভোগ প্রকাশিত বিয়ের প্রথম ভিডিওতে জানা যায়, জর্জিনা প্রচলিত সাদা গাউন বেছে নেননি। বরং তিনি পরেছিলেন গুচির সম্পূর্ণ সাদা পোশাক। ছিল লম্বা হাতার স্ট্রাকচার্ড জ্যাকেট ও ফিটেড মিডি স্কার্ট, দুটিই সিল্ক ফেইল কাপড়ে তৈরি। সঙ্গে ছিল গুচির স্বাক্ষরধর্মী ‘হর্সবিট’ নকশার সাদা সাটিন জুতা।

বিয়েতের চুল খোলা রেখেছিলেন জর্জিনা। সাজে ছিল ন্যুড টোনের মেকআপ ও সাদা ম্যানিকিউর। সব মিলিয়ে তার সাজে ছিল সরলতা ও আভিজাত্যের মিশেল।

রোনালদোও বিয়েতে প্রচলিত কালো টাক্সিডো বা স্যুট পরেননি। তিনি পরেছিলেন গুচির তৈরি হালকা বেইজ রঙের স্যুট, সঙ্গে সাদা টি-শার্ট ও কাস্টম গুচি লোফার। গলায় থাকা ব্যক্তিগত রোজারিও ছবিতে স্পষ্ট দেখা যায়।

তবে চমক ছিল এখানেই শেষ নয়। দম্পতির পাঁচ সন্তান — ক্রিশ্চিয়ানো জুনিয়র, ইভা, মাতেও, আলানা মার্টিনা ও বেলা এস্মেরালদাও পরেছিলেন গুচির পোশাক। তাদের পোশাকেও ছিল হালকা ও প্রাকৃতিক রঙের প্রাধান্য।

এই বিয়েতে গুচির উপস্থিতি ছিল বিশেষ অর্থবহ। কারণ জর্জিনা যখন গুচির একটি স্টোরে কাজ করতেন, তখনই রোনালদোর সঙ্গে তার পরিচয় হয়েছিল। ফলে বিয়েতে ব্র্যান্ডটির উপস্থিতি শুধু ফ্যাশনের বিষয় ছিল না, তাদের সম্পর্কের শুরুর স্মৃতির সঙ্গেও ছিল গভীরভাবে জড়িত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার