Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিলেন ফুটবলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:২১ এএম

কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিলেন ফুটবলার

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ষড়যন্ত্রতত্ত্ব ও গুজব ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনা দলের ওপর নাকি অদৃশ্য কোনো বাহ্যিক চাপ বা হুমকি দেয়া হয়েছিল এমন সব ষড়যন্ত্রের তত্ত্বে উত্তাল ছিল ফুটবলবিশ্ব। এমনকি সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ‘ফকল্যান্ডস আর আর্জেন্টেনিয়ান’  লেখা বিতর্কিত ব্যানার ও জাতীয় পতাকা প্রদর্শনের দায়ে দল শাস্তির মুখে পড়তে পারে বলেই নাকি খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এমন নানা গুজব ছড়ায়। এমনকি এমন কিছু বিশ্বাস করতেন আর্জেন্টিনা জাতীয় দলের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা-ও! প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ষড়যন্ত্র তত্ত্বকে নাকচ করে মেদিনা জানান, নিজের মাকে এ ধরনের বিষয় নিয়ে কথা বলতে নিষেধ করেছিলেন তিনি। ফের্নে ও গ্রেগো অনুষ্ঠানের একটি সাক্ষাৎকারের ঝলকে মেদিনা একটি পারিবারিক ঘটনার কথা স্মরণ করেন। উপস্থাপক গ্রেগো রোসেলো এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি মাকে বলেছিলাম, ‘‘তুমিও কি এসব নিয়ে পড়লে? এসব বন্ধ করো! আমাকে আর বিরক্ত করো না।’’’

মেদিনা স্পষ্ট করে বলেন, দলের ভেতরে কখনও পরাজয়ের পেছনে খেলাধুলার কারণ ছাড়া অন্য কোনো ব্যাখ্যা ছিল না। এ বিষয়ে তার বক্তব্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া, প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং সহকারী কোচ রবার্তো আয়ালার সাম্প্রতিক মন্তব্যের সঙ্গেও মিল রয়েছে।

সাক্ষাৎকারের আরেক অংশে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব নিয়ে বিরক্তি প্রকাশ করে মেদিনা বলেন, ‘আমি বলি, ‘‘তুমি বোকা নাকি? তুমি কী ভাবছ, আমরা সেখানে হারতে যাই? আমরা তো জিততেই মাঠে নামি, যেমন সবাই চায়। আমরাও জিততে চেয়েছিলাম। কিন্তু হেরেছি, আর সেটাই মেনে নিতে হবে।’’’

এর আগেও দেশে ফিরে তিনি নিজের বাসার বারান্দা থেকে প্রতিবেশীদের উদ্দেশে একই আহ্বান জানিয়েছিলেন।

তিনি বলেন, ‘এসব আজগুবি কথা বিশ্বাস করবেন না। ছবি আর ভিডিওতেই দেখেছেন, আমাদের দলটা সবসময়ই ঐক্যবদ্ধ ছিল। আমরা হারার কারণে খুবই কষ্ট পেয়েছি। তাই অনেকেই এখানে আসেনি। আমরা হতাশ, আমরা দুঃখিত। জানি এটা ফুটবল ম্যাচ, জীবনে এর চেয়েও গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে।’

সবশেষে মেদিনা আর্জেন্টিনা দলের পারস্পরিক সম্পর্কের প্রশংসা করে বলেন, ‘যখন আপনার পাশে এমন মানুষ থাকে, যারা শুধু অসাধারণ ফুটবলারই নয়, তার চেয়েও ভালো মানুষ, তখন তাদের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেয়া অসম্ভব নয়।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার