Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

মারা গেছেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম

মারা গেছেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি

বিজ্ঞাপন

ইতালি ও এসি মিলানের কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে বিবেচিত বারেসির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ফুটবল অঙ্গনে।

পুরো পেশাদার ক্যারিয়ার তিনি কাটিয়েছেন ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলানে। ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে লাল-কালো জার্সিতে খেলেছেন বারেসি, যার মধ্যে ১৫ মৌসুম তিনি দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। ইতালির জাতীয় দলের জার্সিতেও তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্য। জাতীয় দলের হয়ে খেলেছেন ৮১টি ম্যাচ।

আশি ও নব্বইয়ের দশকে এসি মিলানের সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন বারেসি। তার নেতৃত্বে ও অবদানে ক্লাবটি জিতেছে তিনটি ইউরোপিয়ান কাপ, যা বর্তমানে উয়েফা চ্যাম্পিয়নস লিগ নামে পরিচিত। পাশাপাশি তিনি ছয়বার সেরি আ শিরোপা জয়ের স্বাদ পান। জাতীয় দলের হয়ে ১৯৮২ সালের ফিফা বিশ্বকাপ জয়ী ইতালি দলের সদস্যও ছিলেন এই কিংবদন্তি ডিফেন্ডার।   

আরও পড়ুন
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে এসি মিলান গভীর শোক প্রকাশ করে জানায়, ফ্রাঙ্কো বারেসির মৃত্যুতে পুরো এসি মিলান পরিবার মর্মাহত। তার আদর্শ, নেতৃত্ব ও অবদান ক্লাবের ইতিহাসে এবং ডিএনএ-তে চিরকাল অমলিন হয়ে থাকবে। তার আইকনিক ৬ নম্বর জার্সির মতোই তিনি মিলান পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন। এই কঠিন সময়ে তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।

ক্লাবটি আরও উল্লেখ করে, বারেসির বিদায়ে শুধু এসি মিলানই নয়, বিশ্বের কোটি কোটি ‘রসোনেরি’ সমর্থকও নিজেদের পরিবারের একজন সদস্যকে হারানোর বেদনা অনুভব করছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার