Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

সবচেয়ে দামি হালান্ড-ইয়ামাল, ব্রাজিলের একজন থাকলেও নেই আর্জেন্টিনার কেউ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:২৬ এএম

সবচেয়ে দামি হালান্ড-ইয়ামাল, ব্রাজিলের একজন থাকলেও নেই আর্জেন্টিনার কেউ

বিজ্ঞাপন

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর ফুটবলারদের বাজারমূল্যের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট। নতুন তালিকায় বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলারের আসনে যৌথভাবে জায়গা করে নিয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড এবং স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল।

দুই ফুটবলারের বর্তমান বাজারমূল্য ধরা হয়েছে ২২০ মিলিয়ন ইউরো (প্রায় ৩০৯৫ কোটি টাকা)। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইয়ামালের মূল্য আরও বেড়েছে, অন্যদিকে ক্লাব ও জাতীয় দলের ধারাবাহিক নৈপুণ্যে নিজের অবস্থান ধরে রেখেছেন হালান্ড।

তালিকার তিন নম্বরে রয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। তার বাজারমূল্য বর্তমানে ২০০ মিলিয়ন ইউরো (প্রায় ২৮১৪ কোটি টাকা)।

চতুর্থ স্থানে উঠে এসেছেন ফ্রান্সের উইঙ্গার মাইকেল অলিসে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭০ মিলিয়ন ইউরো (প্রায় ২৩৯১ কোটি টাকা)। এরপরই আছেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের বর্তমান বাজারমূল্য ১৬০ মিলিয়ন ইউরো (প্রায় ২২৫১ কোটি টাকা)।

স্পেনের মিডফিল্ডার পেদ্রি রয়েছেন ষষ্ঠ স্থানে। তার মূল্য ১৫০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১১০ কোটি টাকা।

এদিকে ১৪০ মিলিয়ন ইউরো (প্রায় ১৯৭০ কোটি টাকা) বাজারমূল্য নিয়ে যৌথভাবে সপ্তম স্থানে রয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, পর্তুগালের ভিতিনহা, জর্জিয়ার খভিচা কাভারাতস্কেলিয়া এবং পর্তুগালের হোয়াও নেভেস।

বিশ্বকাপজয়ী স্পেনের দুইজন থাকলেও রানার্সআপ আর্জেন্টিনার কোনো ফুটবলার নেই দামি খেলোয়াড়দের মধ্যে সেরা দশে।

ট্রান্সফারমার্কেটের হালনাগাদ শীর্ষ ১০ মূল্যবান ফুটবলার১. আর্লিং হালান্ড (নরওয়ে) – ২২০ মিলিয়ন ইউরো১. লামিন ইয়ামাল (স্পেন) – ২২০ মিলিয়ন ইউরো৩. কিলিয়ান এমবাপে (ফ্রান্স) –২০০ মিলিয়ন ইউরো৪. মাইকেল অলিসে (ফ্রান্স) – ১৭০ মিলিয়ন ইউরো৫. জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড) – ১৬০ মিলিয়ন ইউরো৬. পেদ্রি (স্পেন) – ১৫০ মিলিয়ন ইউরো৭. ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল) – ১৪০ মিলিয়ন ইউরো৮. ভিতিনহা (পর্তুগাল) – ১৪০ মিলিয়ন ইউরো৯. খভিচা কাভারাতস্কেলিয়া (জর্জিয়া) – ১৪০ মিলিয়ন ইউরো১০. হোয়াও নেভেস (পর্তুগাল) – ১৪০ মিলিয়ন ইউরো।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার