Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

আর্জেন্টিনার জার্সিতে আসছে বড় পরিবর্তন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম

আর্জেন্টিনার জার্সিতে আসছে বড় পরিবর্তন

বিজ্ঞাপন

চার বছর ধরে বুকের মাঝে গর্বের সঙ্গে বহন করা বিশ্বচ্যাম্পিয়নের সোনালি ব্যাজ এবার আর্জেন্টিনাকে মুছে ফেলতে হচ্ছে। বিশ্বকাপের মুকুট হাতছাড়া হওয়ার সঙ্গে সঙ্গেই বদলে যাচ্ছে আলবিসেলেস্তেদের জার্সি। নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হাতে যাচ্ছে সেই মর্যাদার প্রতীক। এখন আর্জেন্টিনার জার্সিতে থাকছে শুধু কোপা আমেরিকার গৌরবের স্মারক।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হওয়ায় আর্জেন্টিনা আর বিশ্বচ্যাম্পিয়নের ফিফা চ্যাম্পিয়নস ব্যাজ ব্যবহার করতে পারবে না।

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনার জার্সির বুকের মাঝখানে থাকা এই বিশেষ সোনালি ব্যাজ এখন থেকে পরবে স্পেন। তবে এখন থেকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে থাকবে শুধুমাত্র ২০২৪ কোপা আমেরিকা চ্যাম্পিয়নের ব্যাজ।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই ফাইনালে লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ২০২১ সালে মারাকানায় কোপা আমেরিকা জয়ের পর ২০২২ বিশ্বকাপের আগপর্যন্তও আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়নের ব্যাজই ব্যবহার করতো।

এমনকি ২০২৪ কোপা আমেরিকার সময়ও দলটি বিশ্বচ্যাম্পিয়নের ব্যাজের পরিবর্তে ২০২১ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়নের ব্যাজ পরেই খেলেছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার