Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

মেসির সঙ্গে খেলতে ইন্টার মিয়ামিতে যোগ দিলেন ক্যাসেমিরো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:০৩ এএম

মেসির সঙ্গে খেলতে ইন্টার মিয়ামিতে যোগ দিলেন ক্যাসেমিরো

বিজ্ঞাপন

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামিতে যোগ দিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে তিনি মেজর লিগ সকার (এম‌এল‌এস) ক্লাবটির সঙ্গে ২০২৭ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছেন। চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর একটি অপশনও রয়েছে।

৩৪ বছর বয়সী ক্যাসেমিরো চলতি বছরের জানুয়ারিতেই ঘোষণা দিয়েছিলেন যে, ৩০ জুন চুক্তি শেষ হলে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়বেন।
ক্লাবের দেওয়া এক বিবৃতিতে ক্যাসেমিরো বলেন, ‘আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে জেতার ইচ্ছা এবং নিজেকে আরও উন্নত করা। ক্লাব যে প্রকল্প আমার সামনে তুলে ধরেছে এবং আমাকে এখানে আনতে যে প্রচেষ্টা করেছে, তা আমার কাছে অনেক বড় ব্যাপার।’

তিনি আরও যোগ করেন, ‘আমি ক্লাবের প্রতি কৃতজ্ঞ। শুধু ম্যাচের ৯০ মিনিট নয়, প্রতিদিনের অনুশীলনেও আমি নিজের সর্বোচ্চটা দেব। ক্লাব যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছে, তার প্রতিদান দিতে চাই।’

কাসেমিরো ডিজাইনেটেড প্লেয়ার হিসেবে নিবন্ধিত হচ্ছেন না। বর্তমানে ইন্টার মিয়ামির তিন ডিজাইনেটেড প্লেয়ার হলেন লিওনেল মেসি, রদ্রিগো ডি পল এবং জার্মান বেরতেরামে।

এর আগে মার্চ মাসে ইন্টার মিয়ামির পাশাপাশি এলএ গ্যালাক্সিও ক্যাসেমিরোর সঙ্গে যোগাযোগ করেছিল। তবে বিভিন্ন সূত্রের দাবি, শুরু থেকেই ইন্টার মিয়ামিই ছিল ব্রাজিলিয়ান তারকার প্রথম পছন্দ।

ক্যাসেমিরোকে দলে ভেড়াতে ইন্টার মিয়ামি এলএ গ্যালাক্সির কাছ থেকে তার ডিসকভারি রাইটস অর্জন করেছে। তবে এই ট্রান্সফারকে ঘিরে ট্যাম্পারিং (নিয়মবহির্ভূত যোগাযোগ) অভিযোগের তদন্ত চালাচ্ছে এমএলএস। তদন্ত শেষ হওয়ার পর দুই ক্লাবের মধ্যে হওয়া সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ক্যাসেমিরো ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে ছিলেন। তবে শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার