Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ফাইনালের আগে মেসির রহস্যময় বক্তব্য, কি বলেছিলেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:১৮ এএম

ফাইনালের আগে মেসির রহস্যময় বক্তব্য, কি বলেছিলেন?

বিজ্ঞাপন

সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। তবে এ হার শুধু মাঠেই সীমাবদ্ধ ছিল না। ম্যাচের আগের কিছু ঘটনাও আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে ফাইনালের আগে টানেলে সতীর্থদের উদ্দেশে লিওনেল মেসির দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আর্জেন্টিনার পরাজয়ের প্রায় ১২ ঘণ্টা পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মাঠে নামার আগে টানেলে দাঁড়িয়ে সতীর্থদের কিছু বলছেন মেসি। সেখানে তিনি দলের খেলোয়াড়দের শান্ত থাকার এবং শুধুমাত্র ম্যাচের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

ভিডিওতে মেসিকে বলতে শোনা যায়, ‘চলো ছেলেরা, সবাই শান্ত থাকো। আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে।’

তবে আলোচনার জন্ম দিয়েছে তার বক্তব্যের এ অংশটি। তিনি বলেন, ‘চলো শুধু খেলাটার দিকেই মনোযোগ দিই। বাকি সবকিছু ভুলে যাই।’ ড্রেসিংরুমে বা খেলার আগে কী এমন হয়েছিল যে মেসিকে সেসব ছেড়ে ছুড়ে এ বক্তব্যে মনোযোগ দিতে বলতে হলো আর্জেন্টিনা দলকে?

মেসির এই বক্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে, ম্যাচের আগে এমন কী পরিস্থিতি তৈরি হয়েছিল, যার কারণে আর্জেন্টিনার অধিনায়ককে সতীর্থদের মানসিকভাবে স্থির থাকার বার্তা দিতে হয়েছিল।

অনেকের ধারণা, ফাইনালের আগে দুই দলের মধ্যে তৈরি হওয়া উত্তেজনাই এর পেছনে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে স্পেনের কয়েকজন খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তির মন্তব্য নিয়ে আলোচনা হয়েছিল। স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি এর্নান্দেজ এর আগে রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলে আর্জেন্টিনার খেলার ধরন নিয়েও মন্তব্য করেছিলেন।

রদ্রি বলেছিলেন, সাম্প্রতিক কিছু ম্যাচে এমন কিছু ঘটনা দেখা গেছে, যেখানে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে এবং বড় টুর্নামেন্টে এমন পরিস্থিতি খেলোয়াড়দের মানসিকভাবে প্রভাবিত করতে পারে।

ধারণা করা হচ্ছে, এসব মন্তব্যের প্রভাব যাতে দলের ওপর না পড়ে, সে কারণেই মেসি সতীর্থদের মনোযোগ ধরে রাখার আহ্বান জানিয়েছিলেন। তবে মাঠের খেলায় শেষ পর্যন্ত সেই নিয়ন্ত্রণ পুরোপুরি ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা।

ফাইনালে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় আর্জেন্টিনা বড় ধাক্কা খায়। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে উত্তেজনার রেশও দেখা যায়, যেখানে গাভিকে আঘাত করে লাল কার্ড দেখতে হয় আর্জেন্টিনার এক খেলোয়াড়কে।

ফলে ফাইনালের আগে মেসির দেওয়া শান্ত থাকার বার্তা এখন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তবে মাঠের উত্তেজনা সামলাতে না পারাই শেষ পর্যন্ত আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার