Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ফাইনালে হারের পর নিরবতা ভেঙে যা বললেন মেসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৪:১০ এএম

ফাইনালে হারের পর নিরবতা ভেঙে যা বললেন মেসি

বিজ্ঞাপন

​নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা শিরোপায় রাঙানোর খুব কাছে গেলেও শেষ পর্যন্ত পারলেন না লিওনেল মেসি। শেষ বাধা অতিক্রম করার পরীক্ষায় স্পেনের সঙ্গে পেরে ওঠেনি তার দল আর্জেন্টিনা। ফাইনালে ১-০ গোলে ভেঙেছে টানা দ্বিতীয় বিশ্বকাপের স্বপ্ন।

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনার সেরা পারফর্মার ছিলেন মেসিই। বয়সের কাঁটা ৩৯ পেরিয়েও তিনি বিশ্বকাপে করেছেন ৮ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন (অ্যাসিস্ট) আরও ৪ গোল। সব মিলিয়ে বিশ্বকাপে ২১ গোল ও ১২ অ্যাসিস্ট তার নামের পাশে।

তবু আরও একবার বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরতে না পারার বেদনাই তার কাছে অনেক বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে দেওয়া এক বিশদ বার্তায় সেই কষ্টের কথাই লিখেছেন আর্জেন্টাইন মহাতারকা। একইসঙ্গে স্পেন দলকে অভিনন্দন জানাতেও ভোলেননি তিনি।

নিচে মেসির পুরো পোস্টটি দেওয়া হলো:

“ব্যথাটা অনেক গভীর এবং এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে। কিন্তু আমি ভালো স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে রাখতে চাই...”

“যে ম্যাচগুলোতে আমরা সবটুকু উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলাম, যা চিরকাল আমাদের স্মৃতিতে অমলিন থাকবে। একটি পুরো দেশের সমর্থন, যারা এই দলের পরিশ্রম ও প্রচেষ্টার সঙ্গে মিলে আমাদের আবারও বিশ্বের সেরাদের মধ্যে জায়গা করে দিয়েছিল। আজ আমরা যা করেছি তার মূল্যায়ন করা কঠিন, কিন্তু এই দলটি টানা দুটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে।”

​“প্রতিটি শুভেচ্ছা এবং বার্তার জন্য হৃদয় থেকে অনেক ধন্যবাদ। আবারও আমরা দেশ হিসেবে একত্রিত হতে পেরেছি এবং সবাই একসাথে থেকে আর্জেন্টাইন হওয়ার বিশাল গর্ব ভাগ করে নিয়েছি।”

​“আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্পেনকেও অভিনন্দন জানাতে চাই।”

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার