Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

স্পেনের বিশ্বকাপ জয়ের পেছনে কি এই 'সৌভাগ্যের রীতি'?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম

স্পেনের বিশ্বকাপ জয়ের পেছনে কি এই 'সৌভাগ্যের রীতি'?

বিজ্ঞাপন

সবাই বিশ্বাস করে না, কিন্তু ইতিহাস বলছে অনেক সময় ছোট্ট একটি বিশ্বাসই বদলে দিয়েছে বড় বড় মানুষের মানসিকতা, আত্মবিশ্বাস, এমনকি তাদের সাফল্যের গল্পও। বিশ্বের অসংখ্য তারকা, ক্রীড়াবিদ ও সফল ব্যক্তিত্ব এমন কিছু সৌভাগ্যের প্রতীক, রীতি বা কুসংস্কারে বিশ্বাস করেন, যেগুলো তারা মনে করেন তাদের জন্য শুভ। কাকতালীয়ভাবে যখন সেগুলো তাদের পক্ষে কাজ করে, তখন সেই বিশ্বাসই হয়ে ওঠে তাদের আত্মবিশ্বাসের অংশ। 

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন দ্বিতীয়বার জিতেছে বিশ্বকাপ। এর আগে তারা ২০১০ সালে জিতেছিল এই শিরোপা। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য জোয়ান কাপদেভিলা গতকালের ফাইনাল শেষে প্রকাশ করেন বহুদিনের গোপন একটি সৌভাগ্যের রীতির কথা।

১৬ বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালের আগে তিনি মাঠের ঘাসের নিচে একটি কয়েন পুঁতে রেখেছিলেন। বিশ্বাস ছিল এতে দলের জন্য সৌভাগ্য বয়ে আসবে। সেই ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।

এবার সেই একই রীতি অনুসরণ করতে স্প্যানিশ লেফট-ব্যাক মার্ক কুকুরেলাকে বলেন কাপদেলিভা। তাতেই মিলেছে সাফল্য। সাবেক এই ফুটবলারের বিশ্বাস, ওই কয়েনই তাদের ভাগ্য পরিবর্তন করেছে। তার বিশ্বাস থেকেই হয়েছে এমন কিছু। 

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে কাপদেভিলা লিখেছেন, ‘২০১০ সালে ম্যাচ শুরুর আগে আমি মাঠের ঘাসের নিচে একটি কয়েন পুঁতে রেখেছিলাম। এই গল্প আমি অসংখ্যবার বলেছি। গতকাল আমি কুকুরেলাকে একই কাজ করতে বলেছিলাম... মার্ক, তোমাকে অনেক ভালোবাসি। তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন।’

এরপর তিনি একটি ভিডিওও পোস্ট করেন। সেখানে দেখা যায়, ম্যাচ শুরুর আগে নিজের পজিশনে যাওয়ার সময় কুকুরেলা মোজার ভেতর থেকে একটি কয়েন বের করেন। এরপর নিচু হয়ে মাঠের একপাশের ঘাসের নিচে সেটি পুঁতে রাখেন। কাকতালীয় হোক বা সৌভাগ্যের প্রতীক, স্পেন আবারও বিশ্বকাপ জিতে যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার