বিজ্ঞাপন
ইতিহাসের বিশেষ ক্লাবে আর্জেন্টিনাকে কাঁদানো তরেস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৫:১৯ এএম
বিজ্ঞাপন
ফাইনালে আর্জেন্টিনার কাঁদিয়ে দেওয়া গোলটি করে নায়ক হয়ে উঠেছেন ফেরান তরেস। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে তার গোলেই ১-০ ব্যবধানে বিশ্বকাপ জেতে লা রোজারা।
ওই গোলটি তরেসকে গোলদাতাদের বিশেষ তালিকায় জায়গা করে দিয়েছে। এর আগে স্পেনের প্রথম বিশ্বকাপ শিরোপাও এসেছিল অতিরিক্ত সময়ে। ২০১০ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ১১৬তম মিনিটে জয়সূচক গোল করেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা।
বিশ্বকাপ ফাইনালে এক গোলের ব্যবধানে সবচেয়ে বেশি চারবার জয়ের কৃতিত্ব জার্মানির।
বিশ্বকাপ ফাইনালে এক গোলের ব্যবধানে জয়সূচক গোলদাতারা
১৯৩৪: অ্যাঞ্জেলো স্কিয়াভিও (ইতালি) – চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ২-১ (অতিরিক্ত সময়)
১৯৫০: আলসিদেস গিগিয়া (উরুগুয়ে) – ব্রাজিলের বিপক্ষে ২-১
১৯৫৪: হেলমুট রাহন (পশ্চিম জার্মানি) – হাঙ্গেরির বিপক্ষে ৩-২
১৯৭৪: গার্ড মুলার (পশ্চিম জার্মানি) – নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১
১৯৮৬: হোর্হে বুরুচাগা (আর্জেন্টিনা) – পশ্চিম জার্মানির বিপক্ষে ৩-২
১৯৯০: আন্দ্রেয়াস ব্রেমে (পশ্চিম জার্মানি) – আর্জেন্টিনার বিপক্ষে ১-০
২০১০: আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন) – নেদারল্যান্ডসের বিপক্ষে ১-০ (অতিরিক্ত সময়)
২০১৪: মারিও গ্যোটসে (জার্মানি) – আর্জেন্টিনার বিপক্ষে ১-০ (অতিরিক্ত সময়)
২০২৬: ফেরান তরেস (স্পেন) – আর্জেন্টিনার বিপক্ষে ১-০ (অতিরিক্ত সময়)
ফেরান তোরেসের এই গোলটি শুধু স্পেনকে বিশ্বকাপ এনে দেয়নি, তাকে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসেও স্থায়ীভাবে স্মরণীয় করে রেখেছে।