বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে লুকা দিনিয়ের সঙ্গে বলের দখল নিয়ে লড়াই করতে গিয়ে পায়ে চোট পান লামিন ইয়ামাল। যদিও সেই আঘাত সত্ত্বেও তিনি ম্যাচের শেষ পর্যন্ত মাঠে ছিলেন। তবে ফাইনালের আগে দলের অনুশীলনে অংশ না নেওয়ায় তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল।
কিন্তু স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের জন্য ইয়ামাল পুরোপুরি ফিট এবং খেলতে প্রস্তুত।
তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছিলাম, সে আলাদা অনুশীলন করুক এবং ফিজিওদের পর্যবেক্ষণে থাকুক। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। তবে সে এখন ঠিক আছে এবং তার শারীরিক কোনো সমস্যা নেই। শারীরিকভাবে সে পুরোপুরি প্রস্তুত আছে। চিকিৎসক দলের সঙ্গে কথা বলেছি, সব কিছুই ইতিবাচক আছে।’
এদিকে পেশিতে টান লাগায় ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিটে মাঠ ছাড়েন রাইটব্যাক পেদ্রো পোরো। ইয়ামালের মত দলের সঙ্গে অনুশীলন করেননি তিনিও। তবে ফাইনালের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন পোরোও।
নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।