Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ফাইনালে স্পেনের লাকি রেফারি, যার পরিচালনায় মেসিরা কখনো জেতেনি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:১৮ পিএম

ফাইনালে স্পেনের লাকি রেফারি, যার পরিচালনায় মেসিরা কখনো জেতেনি

বিজ্ঞাপন

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে এবার তাদের মুখোমুখি হতে হচ্ছে স্পেনের, যারা দীর্ঘ ১৬ বছর পর ফাইনালের টিকিট কেটেছে।

আগামী রোববার নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে এই মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে।

ফিফা ফাইনাল ম্যাচের রেফারি হিসেবে স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ-এর নাম ঘোষণা করেছে।

মাঠে তার সহকারী (লাইনসম্যান) হিসেবে থাকবেন তারই স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ।

এছাড়া চতুর্থ রেফারি হিসেবে জর্ডানের আধহাম মাখাদমেহ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে কাতারের মোহাম্মদ আল কালাফ দায়িত্ব পালন করবেন।

তিনি এর আগে কেবল একবারই আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছিলেন- ২০২২ কাতার বিশ্বকাপের সেই বিখ্যাত গ্রুপ পর্বের ম্যাচ, যেখানে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেছিল লিওনেল মেসির দল।

অবশ্য ওই ম্যাচের ৭ম মিনিটে লিয়েন্দ্রো পারেদেসকে ফাউল করার কারণে আর্জেন্টিনাকে পেনাল্টি দিয়েছিলেন ভিনচিচ, যা থেকে মেসি গোল করেছিলেন।

স্পেনের সাথে ভিনচিচের অভিজ্ঞতা

উয়েফার অন্যতম সেরা রেফারি হওয়ায় স্পেনের একাধিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে ভিনচিচের। ২০১৭ সালে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে স্পেনের ম্যাচে তার অভিষেক হয়।

এরপর ইউরো ২০২০-এ সুইডেন ম্যাচ এবং ২০২৩ সালের নেশনস লিগের সেমিফাইনালে স্পেন-ইতালি ম্যাচও তিনি পরিচালনা করেন।

এমনকি স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভিনচিচ দুটি ম্যাচ পরিচালনা করেছেন (ইউরো ২০২৪-এ ইতালি ও ফ্রান্সের বিপক্ষে)- যার দুটিতেই জিতেছিল স্পেন।

রেফারি ভিনচিচের প্রোফাইল

২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে স্বীকৃতি পান স্লাভকো ভিনচিচ। ২০২৪ সালের রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পরিচালনার মতো বড় দায়িত্বও সামলেছেন তিনি।

২০২২ সালে কাতার বিশ্বকাপে তার অভিষেক হয়। চলতি বিশ্বকাপ আসরে এটি তার চতুর্থ এবং সব মিলিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ হতে যাচ্ছে।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

এদিকে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের রেফারি হিসেবে ভেনিজুয়েলার জেসুস ভ্যালেনজুয়লাকে নিয়োগ দিয়েছে ফিফা।

তার সহকারী হিসেবে থাকবেন হোর্হে উরেগো এবং তুলিও মোরেনো। চতুর্থ রেফারি জালাল জায়েদ এবং রিজার্ভ সহকারী রেফারি জাকারিয়া ব্রিনসি- দুজনেই মরক্কোর নাগরিক।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার