Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বিশ্বকাপের ফাইনাল মাঠে বসে দেখবে স্পেনের রাজপরিবার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম

বিশ্বকাপের ফাইনাল মাঠে বসে দেখবে স্পেনের রাজপরিবার

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন চরমে। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বহুল প্রতীক্ষিত এই ম্যাচের উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাষ্ট্রীয় পর্যায়েও। স্পেনের রাজপরিবারও মাঠে উপস্থিত থেকে জাতীয় দলকে উৎসাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

স্পেনের রাজপ্রাসাদ জানিয়েছে, ফাইনাল ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করবেন রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া

এর আগে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও রাজপরিবারের সদস্যদের জাতীয় দলের পাশে দাঁড়াতে দেখা গেছে। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে স্পেনের ম্যাচেও উপস্থিত ছিলেন রাজা ফিলিপ।

আরও পড়ুন
এবারের বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আসছে স্পেন। প্রতিপক্ষকে খুব বেশি সুযোগ না দিয়ে শক্তিশালী রক্ষণ ও নিয়ন্ত্রিত ফুটবলে নিজেদের আলাদা করেছে দলটি। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

রক্ষণভাগের অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি ছয়টি ক্লিন শিট রেখে বিশ্বকাপের ইতিহাসেও নতুন কীর্তি গড়েছে স্পেন। বর্তমানে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকা দলটি এখন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন পূরণ থেকে মাত্র এক ম্যাচ দূরে।

অন্যদিকে লিওনেল মেসি ও আর্জেন্টিনার নজর টানা দ্বিতীয়বার সোনালী ট্রফিটি ঘরে তুলে নেওয়ার। এজন্য শক্তিশালী স্পেনের বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চটাই মাঠে ঢেলে দিবে লিওনেল স্কালোনির দল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার