Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বিশ্বকাপে একবারই দেখা হয়েছিল আর্জেন্টিনা-স্পেনের, ফল কি ছিল?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম

বিশ্বকাপে একবারই দেখা হয়েছিল আর্জেন্টিনা-স্পেনের, ফল কি ছিল?

বিজ্ঞাপন

পর্দা নামার পথে বিশ্বকাপের এবারের আসর। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপার জন্য লড়বে স্পেনের বিপক্ষে। আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। 

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এ মহারণ। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর থাকবে সেই ম্যাচে।

দুই দলের বর্তমান ফর্ম, তারকাবহুল স্কোয়াড ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ফাইনালটি হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম আকর্ষণীয় লড়াই। তবে ইতিহাসের একটি পরিসংখ্যান আর্জেন্টিনা সমর্থকদের বাড়তি আশার আলো দেখাচ্ছে।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে স্পেন ও আর্জেন্টিনা। সেই একমাত্র দেখাতেই জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা।

১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে ২-১ গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা। দলের হয়ে জোড়া গোল করেছিলেন লুইস আর্তিমে। অন্যদিকে স্পেনের একমাত্র গোলটি করেছিলেন কিংবদন্তি মিডফিল্ডার পির্রি।

যদিও সেই আসরে স্পেন গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ে আর্জেন্টিনা।

প্রায় ৬০ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে দুই ফুটবল পরাশক্তি। তবে এবার লড়াইটি গ্রুপ পর্বে নয়, সরাসরি শিরোপার মঞ্চে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার