Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা দেখছেন সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৫৭ এএম

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা দেখছেন সাকিব

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, ভবিষ্যতে ফিফা ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেওয়ায় বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোর জন্য এই স্বপ্ন পূরণের পথ আগের চেয়ে কিছুটা সহজ হয়েছে বলে মত সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের। 

এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি তো অবশ্যই চাই। বাস্তবতার দিক থেকে যদিও খুব কঠিন। তবে এখন যেহেতু ৪৮টি দেশ খেলে, এই ফরম্যাট থাকলে কেন সম্ভব হবে না? ৩২ দল নিয়ে যখন খেলা হতো, তখন অনেক কঠিন ছিল। তবে ৪৮ দল মানে আরও অনেক বেশি দেশ খেলার সুযোগ পাচ্ছে। স্বাভাবিকভাবেই আমি আশাবাদী।’

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ বর্তমানে ১৮১তম স্থানে থাকায় বিশ্বকাপ খেলার স্বপ্ন অনেকের কাছে অবাস্তব মনে হতে পারে। তবে সাকিব মনে করিয়ে দিয়েছেন, মরক্কো কিংবা কেপ ভার্দের মতো দলগুলোও র‍্যাংকিংয়ে অনেক পিছিয়ে থেকেও পরবর্তী সময়ে বিশ্ব ফুটবলে বড় চমক দেখিয়েছে। 

ক্রিকেটের পাশাপাশি ফুটবলের এই সম্ভাব্য উত্থান নিয়ে সাকিব বেশ ইতিবাচক। তিনি বলেন, ‘যেকোনো স্পোর্টসেই আমাদের দেশ যদি ভালো করে, তবে আমাদের সবারই ভালো লাগার কথা। সেক্ষেত্রে আমার জায়গা থেকে ব্যতিক্রম কিছু না। শুধু ক্রিকেট বা ফুটবল নয়, অন্য যেকোনো খেলায় যদি আমাদের দেশ ভালো করে, আমার অবশ্যই ভালো লাগবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার