বিজ্ঞাপন
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে যা জানা গেল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:১৬ পিএম
বিজ্ঞাপন
পরিবর্তন—এই শব্দে বিশ্বাসী আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। একটা পরিসংখ্যানে বিষয়টি আরও স্পষ্ট হবে। তার অধীনে খেলা আর্জেন্টিনার ১০১টি ম্যাচের মধ্যে একই দল টানা দুই ম্যাচ খেলেছে মাত্র তিনবার। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ম্যাচে কি তাই আবার শুরুর একাদশে পরিবর্তন আসবে?
সুইজারল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনা কোনো অনুশীলন ম্যাচ খেলেনি। তবে তাদের অনুশীলন দেখে আর্জেন্টিনার সংবাদমাধ্যম এল গ্রাফিকো জানাচ্ছে, শুরুর একাদশের পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আর সেটি হলে স্কালোনির অধীনে টানা দুই ম্যাচে একই শুরুর একাদশ নিয়ে আর্জেন্টিনা খেলবে চতুর্থবার।
এদিকে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বৃহস্পতিবারের অনুশীলনটি ছিল রুদ্ধদ্বার। তারা জানিয়েছে, কেমন একাদশ স্কালোনি খেলাতে পারেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মিশরের বিপক্ষে যে দল দেখা গেছে, তা থেকে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা কম।
শেষ ষোলোর ম্যাচে মলিনা এবং আলভারেজ দুজনেই নিজেদের সেরা ফর্মে ছিলেন না। পরিবর্তন এলে এই দুই পজিশনে আসতে পারে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে মন্তিয়েল এবং মার্তিনেজের পারফরম্যান্স এই অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। মিশরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার শেষ দুটি গোলে অবদান ছিল মার্তিনেজের।
বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচের একাদশ নিশ্চিত হবে আজ অনুশীলনের পর। তবে এটা নিশ্চিত, দলে বড় কোনো পরিবর্তন আসবে না।