Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

যে কারণে মেসিকে ফাইনালে চান ইয়ামাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম

যে কারণে মেসিকে ফাইনালে চান ইয়ামাল

বিজ্ঞাপন

খেলোয়াড়দের জার্সিসহ অন্যান্য কিট পাওয়ার আশায় তীর্থের কাকের মতো থাকেন ভক্ত-সমর্থকরা। সুযোগ পাওয়া মাত্রই প্রিয় খেলোয়াড়ের কাছ থেকে পছন্দের কিটটি চেয়ে বসেন।

খেলোয়াড়রাও সেই চাওয়া পূর্ণ করেন। 

তবে শুধু কি ভক্ত-সমর্থকরাই তীর্থের কাক হয়ে থাকেন? এমনটা অবশ্য না। কখনো কখনো খেলোয়াড়রাও প্রতিপক্ষ কিংবা সতীর্থর কিট পাওয়ার আশায় থাকেন। খেলার মাঠে এমন মুহূর্ত অনেকবারই দেখা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হওয়ার খায়েশ লামিনে ইয়ামালের।

ইয়ামালের চাওয়া, মেসির সঙ্গে জার্সি বদল করবেন তিনি। আর সেই মুহূর্তটি বিশ্বকাপের ফাইনালের মঞ্চে করতে চান তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইচ্ছের কথাই জানিয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড।

সংবাদমাধ্যমটির ‘র‌্যাপিড ফায়ার’ অনুষ্ঠানে ইয়ামালের কাছে জানতে চাওয়া হয়েছিল—কোন খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করতে চান? ১৮ বছর বয়সী লামিনের উত্তর, ‘মেসি।’ আরেক প্রশ্নে তার কাছে জানতে চাওয়া হয়, স্পেন যদি ফাইনালের টিকিট পায় তাহলে প্রতিপক্ষ হিসেবে কাকে দেখতে চান? স্পেন তারকার উত্তর, ‘আর্জেন্টিনা।’

আরেক প্রশ্নে স্পেনের সাবেক কোন ফুটবলারকে বিশ্বকাপের এই দলে নিতে চান, এমনটা জানতে চাওয়া হলে ইয়ামাল বলেন, ‘আন্দ্রে ইনিয়েস্তা।’

ইয়ামালের চাওয়া পূরণ হওয়ার সুযোগ রয়েছে। এ জন্য অবশ্য আর্জেন্টিনা-স্পেন দুই দলকে নিজ নিজ ম্যাচে জিততে হবে।

তবেই আগামী ১৯ জুলাই রাতে নিউ ইয়র্ক/নিউ জার্সিতে মেসি-ইয়ামালের দেখা হবে। এ জন্য আরো দুই ধাপ পেরোতে হবে তাদের। আজ রাতে কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম। অন্যদিকে শেষ আটে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার