Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

অনুশীলনে নতুন কৌশল পরীক্ষা স্কালোনির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

অনুশীলনে নতুন কৌশল পরীক্ষা স্কালোনির

বিজ্ঞাপন

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মিসরের বিপক্ষে শেষ ষোলোতে দুর্দান্ত কামব্যাগে জয় তুলে নেয় আলবেসিলেস্তরা।

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইসদের বিপক্ষে সেমিতে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে কঠোর অনুশীলনে কিছু নতুন কৌশল পরীক্ষা করে দেখেছেন কোচ স্কালোনি। তবে মিসরের বিপক্ষে দলের পারফরম্যান্সেও সন্তুষ্ট ছিলেন তিনি। 

আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সংবামাধ্যম দিয়ারিও ওলের প্রতিবেদন অনুযায়ী, টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে বিশ্বকাপে আসা আর্জেন্টিনা দলের ১০১টি ম্যাচে মাত্র তিনটি ম্যাচে একাদশে পরিবর্তন এনেছিল।

আগামী শনিবার সুইসদের বিপক্ষে কোয়ার্টারে চতুর্থবারের মতো একাদশে পরিবর্তনের জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার অনুশীলন সেশনে কোচ কৌশলগত গতিবিধি সম্পর্কে কিছু ইঙ্গিত দিয়েছেন। যদিও এটি আনুষ্ঠানিক অনুশীলন ছিল না। মিসর ম্যাচের ধকল কাটিয়ে উঠতে প্রথম একাদশে থাকা বেশির ভাগ খেলোয়াড় অনুপস্থিত ছিলেন মাঠের অনুশীলনে।

ম্যাচে কম সময় খেলা ও বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে মাঠের নির্দিষ্ট কিছু জায়গায় অনুশীলন করেছেন স্কালোনি। 

এ সময় স্কালোনির কৌশলে বেশ কিছু রদবদল এনেছিলেন। যাতে ম্যাচের প্রয়োজনে শেষ অনুশীলনে শারীরিকভাবে ক্লান্ত থাকা খেলোয়াড়দের মধ্যে কারো কোনো সমস্যা দেখা দিলে তা কাজে লাগানো যায়। 

সেশনটিতে রক্ষণভাগকে নিয়ে বেশি পরীক্ষা চালিয়েছেন। এ সময় নিকোলাস ওটামেন্ডি এবং লেফট-ব্যাকে ফাকুন্দো মেদিনা বার বার বাজিয়ে দেখা হয়েছে।

তাই রক্ষণভাগকে শক্তিশালী করার জন্য অনুশীলনের সময় মাঝে মাঝে নিকোলাস ওটামেন্ডি এবং লেফট-ব্যাকে ফাকুন্দো মেদিনা মাঠে নেমেছিলেন।

এবং নিকোলাস গঞ্জালেজ ও লাউতারো মার্তিনেজও আক্রমণে ছিলেন। কাকতালীয় হোক বা না হোক, মিসরের বিপক্ষে মাঠে নামা পাঁচজনের মধ্যে চারজনই মাঠে ছিলেন।

যদিও দলটি রক্ষণাত্মক এবং আক্রমণে ভুল করেছে, যা কোচিং স্টাফরা শুধরে নেওয়ার চেষ্টায় কৌশলী ছিল। শেষ দিনের অনুশীলনে শেষে স্কালোনির কৌশল সর্ম্পকে পুরোপুরি অবগত হওয়া যাবে।

সুইজারল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য একাদশ—

দিবু মার্তিনেজ; মলিনা, কুটি রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, তাগলিয়াফিকো; ডি পল, পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; মেসি এবং হুলিয়ান আলভারেজের শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার