Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

মেসি নন; কাকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ মনে করেন নেতানিয়াহু?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম

মেসি নন; কাকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ মনে করেন নেতানিয়াহু?

বিজ্ঞাপন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি নন, দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এখন আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, হাভিয়ের মিলেই আর্জেন্টিনার পক্ষ থেকে ইসরাইলের প্রতি শক্তিশালী সমর্থনের প্রতীক হয়ে উঠেছেন। তিনি মিলেইকে ‘ইসরাইলের সবচেয়ে বড় বন্ধু’ বলেও উল্লেখ করেন।

মিলেই ক্ষমতায় আসার পর থেকে ইসরাইল ও আর্জেন্টিনার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। সম্প্রতি দুই দেশ ‘আইজ্যাক অ্যাকর্ডস’ নামে একটি নতুন উদ্যোগ ঘোষণা করেছে। এর লক্ষ্য কৌশলগত, কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা।

আরও পড়ুন
নেতানিয়াহু এর আগেও একাধিকবার মিলেইর ইসরাইলপন্থি অবস্থানের প্রশংসা করেছেন। তার মতে, মিলেইর নেতৃত্বে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নেতানিয়াহুর বক্তব্য মূলত মিলেইর রাজনৈতিক সমর্থনকে কেন্দ্র করে হলেও, এটি এমন এক সময়ে এসেছে যখন আর্জেন্টিনা একদিকে ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক, অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলের বিতর্ক—দুই কারণেই আলোচনায় রয়েছে।

তথ্যসূত্র: সামা টিভি

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার