Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন, প্রতিপক্ষ কারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:২০ এএম

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন, প্রতিপক্ষ কারা

বিজ্ঞাপন

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটালান্টায় রুদ্ধশ্বাস ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে লিওনেল মেসিরা এখন শেষ আটের লড়াইয়ের অপেক্ষায়। 

শেষ চারে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। আজ রাতে শেষ ষোলোর সর্বশেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড এবং কলম্বিয়া। এই দুই দলের মধ্যকার বিজয়ী দলই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে। কানসাস সিটিতে আগামী ১২ জুলাই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

গ্রুপ ‘জে’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। এরপর রাউন্ড অব বত্রিশের মহানাটকীয় ম্যাচে নবাগত দল কেপ ভার্দেকে ৩-২ গোল ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আজ মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ আলবিসেলেস্তেরা। 

কোয়ার্টার ফাইনালের বাধা পার হতে পারলে সেমিফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে হ্যারি কেইনের ইংল্যান্ড অথবা আর্লিং হাল্যান্ডের নরওয়ে। সব বাধা পেরিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যদি আবারও ফাইনালে ওঠে, তবে মেগা ফাইনালে তাদের জন্য অপেক্ষা করতে পারে কিলিয়ান এমবাপের ফ্রান্স কিংবা স্পেন। 

তবে আপাতত কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে সুইসদের সুসংগঠিত রক্ষণভাগ নাকি কলম্বিয়ার শক্তিশালী আক্রমণভাগ—কারা শেষ পর্যন্ত মেসিদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে, তা দেখার অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার