বিজ্ঞাপন
রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম
বিজ্ঞাপন
বিশ্বকাপের উত্তেজনার মধ্যেও মাঠের বাইরের একটি সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে নিজের নতুন ব্র্যান্ডের উপহার পাঠিয়েছেন।
সেই উপহার পেয়ে আন্তোনেলা নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ্যে জর্জিনাকে ধন্যবাদ জানান।
পর্তুগিজ মহাতারকা রোনালদোর বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে। স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। শেষবার রোনালদোকে বিশ্বকাপ খেলতে দেখল ফুটবলবিশ্ব।
পরেরবারের বিশ্বকাপ হবে রোনালদোহীন। রোনালদো ছিটকে গেলেও এখন পর্যন্ত বিশ্বকাপে টিকে রয়েছেন লিওনেল মেসি। রাতে আটলান্টায় মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে খবর ছড়িয়ে পড়েছে রোনালদোর সঙ্গিনী মেসির স্ত্রীকে উপহার দিয়েছেন।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, জর্জিনার নতুন লাউঞ্জওয়্যার ব্র্যান্ড মিমোয়ার লোগোযুক্ত একটি গোলাপি রঙের বক্স। ছবির সঙ্গে আন্তোনেলা লেখেন, ‘অনেক ধন্যবাদ জর্জিনা। সব কিছুই দারুণ সুন্দর। তোমার জন্য অনেক শুভ কামনা ও সাফল্য কামনা করছি।’
পোস্টটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
তাতে নানা মন্তব্য করেন নেটিজেনরা।
আন্তোনেলা যে উপহারটি পেয়েছেন, তাতে ছিল একটি কালো রঙের পোশাক, একটি গোলাপি জলের বোতল, একটি ব্যাগ এবং একটি যোগা ম্যাট। নতুন ব্র্যান্ডের পক্ষ থেকে এটিকে আন্তরিক শুভেচ্ছা উপহার হিসেবেই দেখা হচ্ছে।
গত ৩০ জুন আনুষ্ঠানিকভাবে মিমোয়া ব্র্যান্ডের যাত্রা শুরু করেন জর্জিনা রদ্রিগেজ।
বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতার আবহে এই সৌহার্দ্যপূর্ণ ঘটনা বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে। একদিকে জর্জিনা পর্তুগালকে সমর্থন করছেন, অন্যদিকে আন্তোনেলা প্রতিটি ম্যাচে আর্জেন্টিনার পাশে রয়েছেন। মাঠে দুই দেশের লড়াই থাকলেও মাঠের বাইরে দুই পরিবারের সম্পর্ক যে বন্ধুত্বপূর্ণ, সেটিই আবারও স্পষ্ট হয়েছে।
তবে এর আগেও এমন ঘটনা ঘটেছে। ২০২০ সালের নভেম্বরে মেসির বড় ছেলে থিয়াগোর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন জর্জিনা। আন্তোনেলা ভালোবাসার প্রতীক হিসেবে হৃদয়ের ইমোজি পাঠিয়েছিলেন জর্জিনাকে।
চলতি বছরের জুন মাসেও জর্জিনার মেয়ে আলানা মার্টিনার একটি ভিডিওতে হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান আন্তোনেলা।
বিশ্বকাপের টেনশনের মাঝে দুই মহাতারকার স্ত্রী কিন্তু অন্য মুহূর্তের জন্ম দিলেন।